চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রামীণ ফোনের ‘কর্পোরেট এইচআর অ্যাওয়ার্ড ২০২২’ অর্জন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:30 অপরাহ্ন 27, নভেম্বর 2022
in তথ্যপ্রযুক্তি
A A
গ্রামীণ ফোনের কর্পোরেট এইচআর অ্যাওয়ার্ড ২০২২ অর্জন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নে নিজেদের অসামান্য অবদানের জন্য ‘কর্পোরেট এইচআর অ্যাওয়ার্ড ২০২২’ অজর্ন করেছে ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন।

সম্প্রতি রাজধানী ঢাকার ইউআইইউ মাল্টিপারপাস হলে ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশন (এফবিএইচআরও) আয়োজিত ‘এফবিএইচআরও-ইউআইইউ ৫ম এইচআর কনভেনশন ২০২২’ -এর উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণফোনকে মর্যাদাপূর্ণ পুরস্কারটি প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. দীপু মনি ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. আবু তাহের, মাননীয় সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং অধ্যাপক ড. আবুল কাশেম মিয়া, প্রো ভাইস-চ্যান্সেলর ও ভিসি (ইনচার্জ), ইউআইইউ।

গ্রামীণফোনের পক্ষে ‘কর্পোরেট এইচআর অ্যাওয়ার্ড ২০২২’ গ্রহণ করেন প্রতিষ্ঠানটির অ্যাক্টিং চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার কে এম সাব্বির আহমেদ। অনুষ্ঠানে গ্রামীণফোনের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন এর হেড অব বিজনেস পার্টনার অ্যান্ড সার্কেল এইচআর শায়লা রহমান এবং হেড অব ট্যালেন্ট অ্যান্ড পিপল ডেভেলপমেন্ট সৈয়দ মাসুদ মাহমুদ।

এফবিএইচআরও বাংলাদেশে মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নে নিযুক্ত অলাভজনক সংস্থা এবং এ ধরনের প্রতিষ্ঠানগুলোর একটি শীর্ষ সংগঠন। গ্রামীণফোনকে এফবিএইচআরও পুরস্কার কমিটি এর কর্পোরেট দৃষ্টিভঙ্গি, আধুনিক এইচআর অনুশীলন, টেকসই চর্চা, এইচআর ব্যয় এবং এইচআর সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে প্রকৃত সততা প্রদর্শনের জন্য নির্বাচিত করে।

এ বিষয়ে গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দ তানভির হোসেন বলেন, “গ্রামীণফোনে আমরা কাজ করছি আগামীর জন্য প্রস্তুত টীম, নেতৃত্ব আর সক্ষমতা অর্জন করতে যা আমাদেরকে ভবিষ্যতেও টেক লিডারশীপ ধরে রাখতে সাহায্য করবে। এক্ষেত্রে আপস্কিল করার সাথে সাথে পরিবেশ, সমাজ ও সুশাসনের (ইএসজি) এর লক্ষ্য অর্জনে আমরা সমানভাবে মনোযোগী।”

Tags: গ্রামীন ফোন
Previous Post

ক্লিন্সম্যানের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যে চটেছেন ইরান কোচ

Next Post

বাংলাদেশ যাতে দুর্ভিক্ষের কবলে না পড়ে তার জন্য এখনই কাজ শুরু করুন: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী ভাষণে বসে, বাংলার ঐতিহ্যবাহী পোশাকে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ যাতে দুর্ভিক্ষের কবলে না পড়ে তার জন্য এখনই কাজ শুরু করুন: প্রধানমন্ত্রী

সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী ব্যক্তিরা পত্রিকা পড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌসুমী শপথ নিলেন, নিপুণকে বরণ করে নিলেন ডিপজল-রুবেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT