চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিও’র গোল্ড সদসদ্যপদ পেল সিভিল এভিয়েশন একাডেমি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:48 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2025
in বাংলাদেশ
A A
সিভিল এভিয়েশন একাডেমিতে আইসিও গোল্ড অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর আওতাধীন সিভিল এভিয়েশন একাডেমি আন্তর্জাতিক স্বীকৃতির এক নতুন মাইলফলক অর্জন করেছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ‘আইসিএও গ্লোবাল ইমপ্লিমেন্টেশন সাপোর্ট সিম্পোসিয়াম ২০২৫’ এ আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) সেক্রেটারি জেনারেল জুয়ান কার্লোস সালাজার একাডেমিকে ‘ট্রেইনেয়ার প্লাস’ গোল্ড মেম্বারশিপ ফলক হস্তান্তর করেন।

বেবিচক এর পক্ষে এয়ার কমডোর আবু সাঈদ মেহ্‌বুব খান, বিএসপি, বিইউপি, এনডিসি, পিএসসি, সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এবং সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী এই ফলক গ্রহণ করেন।

এ সময় মিসেস লরা কামাস্ত্রা আইসিএও’র গ্লোবাল এভিয়েশন ট্রেনিং-এর প্রধান এবং আইসিএও এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক পরিচালক তাও মা, আইসিএও এর ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন পরিচালক জন ভার্গাস এই গৌরবময় ফলক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের জেনারেল সিভিল এভিয়েশন অথরিটির এর উচ্চপদস্থ কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

আইসিএও’র জেনারেল তার বক্তব্যে বলেন, খুব কম দেশই এত অল্প সময়ের মধ্যে সিলভার থেকে গোল্ড ক্যাটাগরিতে উন্নীত হতে পারে। বাংলাদেশ সিভিল এভিয়েশন একাডেমির এই অর্জন সম্ভব হয়েছে এর চেয়ারম্যানের অসামান্য দিকনির্দেশনা ও সার্বক্ষণিক তদারকির ফলে। এই গুরুত্বপূর্ণ অর্জনের জন্য সিভিল এভিয়েশন একাডেমি এর সংশ্লিষ্ট সকল সদস্যকে ধন্যবাদ ও অভিনন্দন।

এই প্রসঙ্গে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, সত্যিকার অর্থেই এটি বিশাল অর্জন। অল্প সময়ের মধ্যেই আমরা এটি অর্জন করতে পেরেছি। এর ফলে বাংলাদেশের এভিয়েশন সেক্টরে আরও অনেক দক্ষ জনবল এবং বিশেষজ্ঞ তৈরি হবে। তিনি বলেন যে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা প্ল্যাটিনাম ক্যাটাগরিতেও উন্নীত হতে পারবো। এছাড়া বাংলাদেশ সিভিল এভিয়েশন একাডেমি আন্তর্জাতিক স্বীকৃতির এক নতুন মাইলফলক এর জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য যে, আধুনিক ও প্রযুক্তিনির্ভর এভিয়েশন খাতে দক্ষ ও কারিগরি জ্ঞানসম্পন্ন জনবল তৈরির লক্ষ্যে সিভিল এভিয়েশন একাডেমি আইসিএও এর সক্রিয় সহযোগিতায় প্রশিক্ষণের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। আইসিএও মানদণ্ড অনুসরণ করে কার্যক্রম পরিচালনার ফলে সিভিল এভিয়েশন একাডেমি সিলভার ক্যাটাগরি থেকে গোল্ড ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

Previous Post

হলিউডে বড় পরিবর্তন, নারীদের নেতৃত্বে বক্স অফিস

Next Post

সাবেক এসি রাজন কুমারকে কারাগারে পাঠালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

Next Post
সাবেক এসি রাজন কুমারকে কারাগারে পাঠানোর সময় পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক এসি রাজন কুমারকে কারাগারে পাঠালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

মিজানুর রহমান সোহেলের বিক্রয় ম্যাজিক বইয়ের কভার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলায় মিজানুর রহমান সোহেলের ‘বিক্রয় ম্যাজিক’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT