চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, গণধোলাইয়ের পর অভিযুক্ত শিক্ষক ও অধ্যক্ষ আটক

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
8:57 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2026
in জনপদ, টাঙ্গাইল
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

টাঙ্গাইলের মির্জাপুরে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আল আমিনকে গণধোলাই দিয়েছে কয়েকজন ক্ষিপ্ত অভিভাবক। পরে পুলিশ অভিযুক্ত শিক্ষক আল আমিন ও অধ্যক্ষ হাফেজ মাওলানা মনিরুজ্জামানকে আটক করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় পাঁচ বছর আগে অধ্যক্ষ হাফেজ মাওলানা মনিরুজ্জামান উপজেলা সদরের বাইপাস বাসস্ট্যান্ডের উত্তর পাশে একটি ভবনে মারকাজুল উম্মাহ্ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। সেখানে প্রায় দেড়শ শিক্ষার্থী রয়েছে। গত জানুয়ারি মাসের শুরুতে ওই মাদ্রাসার নাজেরা বিভাগে এক শিক্ষার্থী (১০) ভর্তি হয়। আল আমিন ওই শিক্ষার্থীকে মাদ্রাসার একটি কক্ষে ডেকে নেন। একপর্যায়ে কৌশলে শিক্ষার্থীকে বলাৎকার করেন। ঘটনাটি কাউকে জানালে তাকে মারবে বলে হুমকি দেন ওই শিক্ষক। এর একদিন পর তিনি শিশুটিকে আবারও বলাৎকার করেন। এভাবে প্রায় এক মাস চলতে থাকে। এরই মধ্যে শিশুটির মলদ্বার ও পেটে তীব্র ব্যথা অনুভব হয়। ব্যথার কথা শিশুটি তার মাকে জানায়। তবে মেরে ফেলার হুমকির ভয়ে প্রকৃত ঘটনা সে মায়ের কাছে লুকিয়ে রাখে। শিশুটির মা তাকে বাড়িতে নিয়ে প্রথমে মির্জাপুরের জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। চিকিৎসকের পরামর্শ নিয়ে কুমুদিনী হাসপাতালে গ্যাস্টোলিভারের চিকিৎসা দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যথার ওষুধ খেয়ে শিশুটি কিছুটা সুস্থ হলে মাদ্রাসায় রেখে যান। এরপর সে আবারও ব্যথা অনুভব করলে ঢাকাসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেন। কিছুটা সুস্থ হলে তিনি পুনরায় তাকে মাদ্রাসা রেখে যান। সর্বশেষ বাচ্চাটি এক সপ্তাহ আগে তার মাকে মুঠোফোনে কল করে মাদ্রাসা এসে নিয়ে যেতে বলে।

শিশুটির মা জানান, হাসপাতালে বিভিন্ন পরীক্ষার পর গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চিকিৎসকের সঙ্গে কথা বলেন তিনি। তিনি বলেন, ‘ডাক্তার আমাকে জিজ্ঞাসা করেন, আপনার ছেলেকে এরকম করছে কোন সময়ই কিছু মনে হয় নাই। আমি বলি মুরুব্বীরা বলে রক্ত আমাশয় হয় সেজন্য কিছু মনে করি নাই। সর্বশেষ ডাক্তার অনেক পরীক্ষা-নিরীক্ষা করে আমাকে বলেছেন, ছেলেকে দ্রুত ওই মাদ্রাসা থেকে সরান না হইলে বাঁচাতে পারবেন না।

তিনি ঘটনার বিচার চান।

এদিকে শুক্রবার (১১ সেপ্টম্বর) সকালে বিষয়টি নিয়ে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে কথা বলতে ও অধ্যক্ষকে জানাতে ওই শিশুটির মা ও নানা মাদ্রাসায় আসেন। এ সময় অধ্যক্ষকে বিষয়টি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। এ সময় পাশে থাকা অভিভাবকেরাও বিষয়টি জানতে পারেন। একই সময় অভিযুক্ত আল আমিন এগিয়ে এসে তিনি পাশে থাকা কয়েকজন অভিভাবকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এসময় কয়েকজন অভিভাবক ক্ষিপ্ত হয়ে আল আমিনকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত আল আমিন ও অধ্যক্ষকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত অভিভাবক নাজিম উদ্দিন ও স্থানীয় আবু সালেহ মোহাম্মদ সেলিম জানান, বিষয়টি নিয়ে কথা বলার সময় অধ্যক্ষ অন্য শিক্ষক ও শিক্ষার্থীদের মাদ্রাসার গেইট আটকে দিতে বলেন। তিনি তাদের উপর লাঠিসোঠা নিয়ে হামলার চেষ্টা করেন। অধ্যক্ষ তাদের মেরে ফেলারও নির্দেশ দেন। খবর পেয়ে আরও অভিভাবক ও স্থানীয় কয়েকজন এগিয়ে আসলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করবেন। ওই মামলায় আল আমিনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

Tags: গণধোলাইবলাৎকার
Previous Post

প্রতিটি ইউনিয়নে হবে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: আমিনুল হক

Next Post

‘চলো নিরালায়’ গানের শিল্পীর আক্ষেপ: ‘বেঁচে থাকতে আমার সঠিক মূল্যায়ন হবে কি?’

Next Post

‘চলো নিরালায়’ গানের শিল্পীর আক্ষেপ: ‘বেঁচে থাকতে আমার সঠিক মূল্যায়ন হবে কি?’

আর্চারির মান উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধিতে সৌদি আরবে বৈঠক চপলের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT