কোটা সংস্কার আন্দোলনের সময় গুলি করে ছাত্র জনতা হত্যা মামলার আসামি পুলিশের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের গ্রেপ্তার না করায় তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছেন সাবেক পুলিশ কর্মকর্তারা। তারা বলেছেন, অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তার করা না হলে পুলিশের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার করা কঠিন হবে।








