চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপি আনোয়ারুল হত্যায় ৮ দিনের রিমান্ডে আসামিরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:13 অপরাহ্ন 24, মে 2024
in অপরাধ, আদালত
A A
আসামি আটক, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়া ও শিলিস্তি রহমান।

আজ শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। এসময় মামলার সুষ্ঠু-তদন্তের জন্য তাদের দশদিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফজুর। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়া ও সিলিস্তি রহমানকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এমপি আনোয়ারুল আজিমকে হত্যার বিচার বাংলাদেশেই হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার দুলাল। যেহেতু হত্যাকাণ্ড ভারতে হয়েছে, বিচার কি এখানে হবে নাকি ভারতে হবে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন: আইনগত দিক বিবেচনা করে বিচার এখানেই হবে। যে দেশের নাগরিক, সেদেশে বিচার হবে। তবে ভারতেও তদন্ত হবে।

এটি হত্যা মামলা হবে কখন, জানতে চাইলে তিনি বলেন- হত্যার রহস্য যখন উন্মোচন হবে তখনই এ মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। বর্তমানে এটি অপহরণ মামলাই আছে।

আসামিপক্ষের কোনও আইনজীবী আদালতে ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, আসামী পক্ষে কোনও আইনজীবী আদালতে ছিল না। আদালতে শুধু শিলাস্তি রহমান বলেছেন, আমাকে কেন অ্যারেস্ট করা হলো। আমি তো কিছু জানি না। বাকি ২ আসামি কোনও কথা বলেননি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার দুলাল বলেন: সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ের একটি খুনের উদ্দেশ্য নিয়ে অপহরণ মামলা দায়ের করা ছিল। অপহরণ মামলায় আজকে ৩ আসামিকে আদালতে তোলা হয়। আসামিরা হচ্ছেন— শিমুল ভূইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূইয়া ওরফে আমানুল্যা সাইদ, তানভীর ভূইয়া ও শিলাস্তি রহমান। প্রত্যেক আসামির জন্য ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়।

আদালত প্রত্যেককে ৮ দিন করে সতর্কতার সঙ্গে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।

Previous Post

যে সংবাদে বিব্রত মিশা

Next Post

ঢাবি শিক্ষকরা বুনিয়াদি প্রশিক্ষণে ৭০ শতাংশ নাম্বার না পেলে পদোন্নতি নয়: উপাচার্য

Next Post
ঢাবি শিক্ষকরা বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন, সংবাদ সম্মেলনে বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবি শিক্ষকরা বুনিয়াদি প্রশিক্ষণে ৭০ শতাংশ নাম্বার না পেলে পদোন্নতি নয়: উপাচার্য

তিন নারী কানের মূল মঞ্চে, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্রিশ বছর পর কানের মূল মঞ্চে ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT