চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করার অভিযোগে গ্রেপ্তার ১

রেজাউল করিম রেজা by রেজাউল করিম রেজা
2:04 অপরাহ্ন 18, মার্চ 2024
in জনপদ, নাটোর
A A
আদালত কক্ষে একজন আসামি, দুই পুলিশ কর্মকর্তা তার পাশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে রুবেল মাল নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ (১৮ মার্চ) সোমবার বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে র‌্যাব জানায়, গতরাতে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বিন্দাবনপুর গ্রাম থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রুবেল একই উপজেলার দেবাত্তর গরিরা গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার রুবেল ভিকটিমের সম্পর্কে দেবর ও প্রতিবেশী হয়। ওই গৃহবধূর বাড়িতে আসা যাওয়ার একপর্যায়ে আসামী ভিকটিমকে প্রেমের প্রস্তাবসহ কুপ্রস্তাব দেয়। কিন্তু গৃহবধূ সেই কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে রুবেলকে বাড়িতে আসতে নিষেধ করেন। ক্যানসার রোগে আক্রান্ত ভিকটিমের শাশুড়ীর চিকিৎসার জন্য গত ৭ ফেব্রুয়ারি গৃহবধূর স্বামী নাটোর সদর হাসপাতালে অবস্থান করছিলেন।

এই সুযোগে রুবেল ওইদিন রাত সাড়ে ৮টার দিকে ওই গৃহবধূর শয়ন ঘরে ঢুকে গৃহবধূকে ভয়-ভীতি প্রদর্শন করে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে সুকৌশলে মোবাইল ফোনে ভিকটিমের নগ্ন ছবি ও যৌন উত্তেজনাকর ভিডিও ধারণ করে। পরে আসামী মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও চিত্র ভিকটিমকে দেখিয়ে কুপ্রস্তাব দিলে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দিলে ভিকটিম বাদী হয়ে নাটোর জেলার গুরুদাসপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ওই মামলা দায়ের করার পর থেকেই আসামী মো. রুবেল মাল আত্মগোপনে চলে যায়। এরপর র‌্যাব গতরাতে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করে গুরুদাসপুর থানায় সোপর্দ করে। তাকে ধর্ষণ মামলায় আদালতে পাঠানো হয়েছে।

Tags: গৃহবধূকে ধর্ষণ
Previous Post

পঞ্চম মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত পুতিন

Next Post

মার্চের মাঝামাঝি পত্রিকায় ফলাও করে ছাপা হতো স্বাধীনতার খবর

Next Post
বাংলা ভাষায় সংবাদপত্রের ছবি, চ্যানেল আই অনলাইন লোগোসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্চের মাঝামাঝি পত্রিকায় ফলাও করে ছাপা হতো স্বাধীনতার খবর

শিক্ষার্থীদের উপদেষ্টার কাজের গুরুত্ব নিয়ে আলোচনা করছেন একজন মহিলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী উপদেষ্টার কাজ কী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT