চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্ঘটনায় ভারতীয় মডেলের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:03 অপরাহ্ন 12, জুন 2023
in বিনোদন
A A
দুর্ঘটনায় ভারতীয় মডেলের মৃত্যু নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্যাশন শো চলাকালীন মাথায় লাইট লাগানোর লোহার পিলার ভেঙে পড়ে মৃত্যু হয়েছে এক মডেলের। ঘটনাটি ঘটছে, দিল্লির উপনগরী নয়ডার ফিল্ম সিটির লক্ষ্মী স্টুডিওতে।

জানা গেছে,  রবিবার (১১ জুন) দুপুর দেড়টা নাগাদ ফ্যাশন শো চলাকালীন ঘটে ওই ঘটনা। ২৪ বছর বয়সী ওই মডেলের নাম বংশিকা চোপড়া। তিনি গ্রেটার নয়ডার গৌড় সিটি ২-এর বাসিন্দা।

বংশিকা ছাড়াও এ ঘটনায় আরও আহত হয়েছেন আগ্রার বাসিন্দা ববি রাজ। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আপাতত সেখানেই তার চিকিৎসা চলছে।

পুলিশ ফ্যাশন শোয়ের আয়োজক এবং যারা লাইট লাগানোর বিমগুলিকে প্রতিস্থাপন করেছিলেন তাদের আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। দুর্ভাগ্যজনক এই ঘটনার ভিজ্যুয়ালগুলি সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

অতিরিক্ত ডেপুটি কমিশনার অফ পুলিশ (নয়ডা) শক্তি অবস্থি জানান, ‘ফিল্ম সিটির একটি প্রাইভেট স্টুডিওতে চলা একটি ফ্যাশন শো ইভেন্টের সময় লাইট ভেঙে পড়ায় বংশিকা চোপড়া নামে ২৪ বছর বয়সী এক নারী মারা যান। এই ঘটনায় একজন আহতও হয়েছেন। চার সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’

তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। ঘটনার সময় স্টুডিওতে প্রায় ১৫০ জন উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।

‘এটি একটি সাধারণ ফ্যাশন শো ছিল এবং উচ্চাকাঙ্ক্ষী মডেলদের অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। রুমে কোন সিসিটিভি ছিল না, তাই আমরা যারা প্রোগ্রামে উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে ভিডিও পাওয়ার চেষ্টা করছি’- সংবাদমাধ্যমকে জানান এক পুলিশ অফিসার।

সূত্র: হিন্দুস্থান টাইমস

 

Tags: মডেলমডেলিংমৃত্যুসিনেমাস্টুডিও
Previous Post

হাতপাখার প্রার্থী ফয়জুল করী‌মের ওপর হামলার বিষয়ে যা জানালেন রিটার্নিং কর্মকর্তা

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৫৫

Next Post
শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৫৫. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৫৫

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্বোচ্চ আদালতে ২৯০ এমপির শপথ চ্যালেঞ্জের শুনানি ২৫ জুলাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT