চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেনজীরকে দেশে ফেরাতে দুদকের উদ্যোগ, প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:19 অপরাহ্ন 15, জুন 2026
in - সেমি লিড, অপরাধ
A A
বেনজীরের ছবি, দেশের ফেরার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ (১৫ জুন) সোমবার দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে জানান, সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হওয়া বেনজীরকে ফেরাতে শিগগিরই দেশটির সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হবে। বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।

তিনি জানান, এই লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে প্রত্যর্পণ সংক্রান্ত আবেদন পাঠানো হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিয়ে কাজ করছেন। আইনি প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করা হবে।

এর আগে দুদকের দায়ের করা মামলার ভিত্তিতে ইন্টারপোলের রেড নোটিশ অনুসারে গত ১২ জুন দুবাই ট্রানজিটে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। তিনি লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাত্রাপথে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকালে আটক হন বলে জানা গেছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠানোর আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধও জানানো হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এসব মামলায় তাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।

Tags: দুদকবেনজীর
Previous Post

ব্রাজিলকে গোল দেয়ার একদিন পরই কিনে নিলো বায়ার্ন

Next Post

সুশাসন ও নাগরিক রূপান্তরের লক্ষ্যে নিয়ে আইসিএফের যাত্রা

Next Post
আইসিএফের সুশাসন ও নাগরিক রূপান্তর বিষয়ক আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

সুশাসন ও নাগরিক রূপান্তরের লক্ষ্যে নিয়ে আইসিএফের যাত্রা

তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT