চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীসহ দেশের বিভিন্ন দপ্তরে দুদকের অভিযান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:32 অপরাহ্ন 05, জানুয়ারি 2025
in - টপ লিড নিউজ, অপরাধ
A A
দুদক লোগো সহ দপ্তর ভবনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সেবা প্রদানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি দপ্তরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৫ জানুয়ারি) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আকতারুল ইসলাম জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় পরিচালিত আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রকল্পে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো থেকে প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র, বিশেষজ্ঞ ও অন্যান্য পদে নিয়োগে দুর্নীতি, অবকাঠামো নির্মাণে অনিয়ম, অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা হয়।

অভিযানকালে টিম নামসর্বস্ব এনজিও দিয়ে প্রকল্প পরিচালনা, ভুয়া বিল-ভাউচার দিয়ে প্রকল্প থেকে অর্থ উত্তোলন ইত্যাদি অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পায়। পরে টিম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে অধিকতর তথ্য সংগ্রহ করে। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনা করে টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলে জানায়।

এদিকে বাংলাদেশ বেতারের রংপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলীর বিরুদ্ধে প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ও মনোহারি জিনিসপত্রসহ জ্বালানি তেল ক্রয়ের নামে প্রতিষ্ঠানের প্রায় ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের রংপুর সমন্বিত জেলা কার্যালয় একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

অভিযানকালে এনফোর্সমেন্ট টিম অভিযোগে উল্লিখিত তথ্যাদি-রেকর্ডপত্র সংগ্রহ করে। রেকর্ডপত্র বিশ্লেষণে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা রয়েছে বলে এনফোর্সমেন্ট টিমের কাছে প্রতীয়মান হয়েছে।

এছাড়া জয়পুরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন ভবন নির্মাণে সিডিউল অনুসরণ না করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের নওগাঁ সমন্বিত জেলা কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে এনফোর্সমেন্ট টিম নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করে। পরিদর্শনকালে দেখা যায়, অভিযোগে বর্ণিত ভবনটির নির্মাণ কাজ শেষ হয়েছে। পরবর্তীতে টিম নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর, জয়পুরহাট থেকে অভিযোগ সংশ্লিষ্ট প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে। রেকর্ডপত্র বিশ্লেষণপূর্বক অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলির ভিত্তিতে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে জানানো হয়।

Tags: দুদকদুর্নীতি দমন কমিশন
Previous Post

ইবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মাহমুদুল, সম্পাদক ইউসুব

Next Post

আটক বাংলাদেশি জেলে ও নৌ-কর্মীকে হস্তান্তর করেছে ভারত

Next Post
বাংলাদেশ ও ভারতের কোস্ট গার্ডের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

আটক বাংলাদেশি জেলে ও নৌ-কর্মীকে হস্তান্তর করেছে ভারত

বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক প্রশিক্ষণের জন্য প্রধান উপদেষ্টার আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনীকে যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণে প্রধান উপদেষ্টার আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT