চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিল আহমেদ ও ফারজানা রূপার সম্পদ বিবরণী দাখিলের আদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:25 অপরাহ্ন 23, আগস্ট 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
দুটি ব্যক্তির ছবি, একজন পুরুষ ও একজন মহিলা, প্রকৃতি পটভূমিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

৭১ টেলিভিশনের সাবেক সাংবাদিক শাকিল আহমেদ ও তার স্ত্রী সাংবাদিক ফারজানা রূপাকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৩ আগস্ট) দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

দুদক জানায়, অভিযোগের পরিপ্রেক্ষিতে শাকিল আহমেদ ও ফারজানা রূপার পৃথক পৃথক সম্পদ বিবরণী দাখিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য তাদের নামে পৃথক আদেশপত্র ও সম্পদ বিবরণীর ফরম ইস্যু করা হয়।

তাদের ঠিকানায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ পৌঁছে দিতে কনস্টেবল মো. জুয়েল মিয়া দায়িত্ব পালন করেন।

তবে সংশ্লিষ্ট ঠিকানায় গিয়ে তাদের না পেয়ে তিনি সম্পদ বিবরণী দাখিলের আদেশপত্রসহ মূল ফরম ফেরত দেন।

নথিতে উল্লেখ করা হয়েছে, শাকিল আহমেদ তেজগাঁও থানায় দায়ের করা মামলা নম্বর ২ (৯) ২০২৪-এ গ্রেফতার হয়ে বর্তমানে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। অপরদিকে, তার স্ত্রী ফারজানা রূপা যাত্রাবাড়ী থানার মামলা নম্বর ৩৩ (৯) ২০২৪-এ গ্রেফতার হয়ে মুন্সিগঞ্জ জেলা কারাগারে অন্তরীণ রয়েছেন।

এ অবস্থায়, তাদের কারাগারে আটক থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট জেল সুপারের মাধ্যমে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

দুদকের নথি অনুযায়ী, শাকিল আহমেদের সম্পদ বিবরণী দাখিলের আদেশ কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার এবং ফারজানা রূপার আদেশ মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপারের মাধ্যমে জারি করা হবে।

Tags: দুদক
Previous Post

ফরিদপুর ও রাজবাড়ীতে দুই সেনা শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন

Next Post

বাংলাদেশের পোশাকশিল্পে দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত এলপিপির

Next Post
বাংলাদেশের পোশাকশিল্পের ভবন, স্থাপত্য ও পরিবেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের পোশাকশিল্পে দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত এলপিপির

সঙ্গীত প্রযোজক ও শিল্পীরা স্টুডিওতে রেকর্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হাবিব-অঙ্কনের ‘এক আমি’তে মুগ্ধ শ্রোতা-দর্শক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT