দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসানকে।
বুধবার (২১ মে) তাদের বিরুদ্ধে আনা আর্থিক দুর্নীতি ও অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।
গতকাল মঙ্গলবার হাজির হওয়ার কথা থাকলেও তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসান আজ সেখানে হাজির হন। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ কক্ষে নেয়া হয়।
অন্যদিকে দুদকে হাজির হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাময়িক অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরও।









