চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. খোরশেদ আলমের বিরুদ্ধে দুদকে অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:05 অপরাহ্ন 02, নভেম্বর 2025
in কৃষি
A A
বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. খোরশেদ আলমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. খোরশেদ আলমের বিরুদ্ধে সার আমদানির নামে সরকারি অর্থ লুটপাট, নিম্নমানের ও ভেজাল সার আমদানি, লেটার অব ক্রেডিট (এলসি)’র মাধ্যমে অর্থ পাচার, সরকারি অর্থ লুটপাট, দুর্নীতিসহ গুরুতর অভিযোগ উঠেছে।

সম্প্রতি দুর্নীতি দমন কমিশনে (দুদক) মো. মোবারক হোসেন নামে একজন ব্যবসায়ী দাখিল করা এক অভিযোগ পত্রে এই সব তথ্য পাওয়া যায়।

অভিযোগ রয়েছে, বিএডিসি ও কৃষি মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা সরকারি চুক্তির নিয়ম ভঙ্গ করে এ অনিয়মের সঙ্গে জড়িত।

জি-টু-জি চুক্তি অনুযায়ী শুধুমাত্র সেই দেশের সরকারি উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে সার আমদানির কথা থাকলেও, ২০২৫ সালের চুক্তিতে বিএডিসি চীনের সব উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করে।

এছাড়া চুক্তি সংশোধনের আগে আইন মন্ত্রণালয়ের ভেটিং না নিয়েই কৃষি মন্ত্রণালয় ও বিএডিসি চুক্তি স্বাক্ষর করে। ডিএপি সারের আন্তর্জাতিক বাজারমূল্য কম থাকার সময় শিপমেন্ট না করে দাম বাড়ার পর তা শুরু করা হয়।

২০২৪ সালের তুলনায় ২০২৫ সালের চুক্তিতে দাম নির্ধারণের সময়ও নিয়মভঙ্গ করা হয়। আন্তর্জাতিক বাজারে দাম কম থাকা অবস্থায় শিপমেন্ট বিলম্বিত করে, দাম বাড়ার সময় শিপমেন্ট শুরু করা হয়। বিশেষ করে চীনের তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ লটে নির্ধারিত সময়ের বাইরে সার আমদানি করে প্রতি মেট্রিক টনে ১২.৫০ থেকে ১৬.২৫ মার্কিন ডলার বেশি দাম দেখানো হয়, ফলে কয়েক কোটি টাকা অতিরিক্ত ব্যয় হয় সরকারের।

অভিযোগ অনুযায়ী, সরকারি ক্রয় উপদেষ্টা কমিটির অনুমোদিত লে-ক্যান পরিবর্তনের পরও বিএডিসি সংশোধিত অনুমোদন নেয়নি এবং নির্ধারিত মূল্যের বাইরে চুক্তি বাস্তবায়ন করেছে। এসব কারসাজির মাধ্যমে এলসি লেনদেনের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ পাচার করা হয়েছে বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে জানতে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. খোরশেদ আলমকে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেননি। পরে এসএমএস পাঠানো হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার সাড়া পাওয়া যায়নি।

Tags: কৃষি মন্ত্রণালয়জিটুজিদুদকসার আমদানি
Previous Post

হানিফসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের

Next Post

সুদানে আরএসএফ বাহিনীর গণহত্যা

Next Post
সুদানে মানুষের চলাচল ও মানবিক পরিস্থিতির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সুদানে আরএসএফ বাহিনীর গণহত্যা

বাঘাবাড়ি ড্রাইভিং ট্রেনিং সেন্টার, চট্টগ্রাম।. Channel i News - চ্যানেল আই নিউজ

মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT