প্রায় ৮শ’ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় সাবেক ক্রীড়ামন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। একইসাথে তাদের দুই মেয়ে ও এক ছেলের বিরুদ্ধে সম্পদের বিবরণী নোটিশ জারি করেছে দুদক।








