চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভোটের পরেও যেন সৌহার্দ্য বজায় থাকে’

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে গুণী শিল্পী আবুল হায়াতের প্রত্যাশা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:31 অপরাহ্ন 03, জুলাই 2026
in বিনোদন
A A
নির্বাচনী পরবর্তী সময়ে রাজনৈতিক নেতাদের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে ভোট দিয়েছেন দেশের বরেণ্য অভিনেতা আবুল হায়াত। ভোটাধিকার প্রয়োগের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলে তিনি নির্বাচনের পরিবেশের প্রশংসা করেন এবং ফল ঘোষণার পর সব ধরনের বিভেদ ভুলে দেশের চলচ্চিত্রের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোট দিয়ে আবুল হায়াত বলেন, নির্বাচন শেষ হওয়ার পর জয়-পরাজয়ের হিসাব নয়, শিল্পী ও চলচ্চিত্রের স্বার্থই সবার কাছে বড় হয়ে উঠতে হবে।

তিনি বলেন, “নির্বাচনের পর একটি দল জিতবে, কিছু মানুষ নির্বাচিত হবে। তখন সবাই যেন একসঙ্গে দেশের চলচ্চিত্রের জন্য কাজ করে। তবেই ভালো কিছু সম্ভব। তবে ভোট শেষ হওয়ার পর যদি আবার কোর্ট-কাছারি, আদালত- এসব শুরু হয়ে যায়, তাহলে যেই আছে সেই হবে আরকি!”

নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে এই গুণী অভিনেতা বলেন, এবারের ভোটে তিনি একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখেছেন, যা ভবিষ্যতেও বজায় থাকুক- সেটিই তার প্রত্যাশা।

তার ভাষায়, “নির্বাচনের পরিবেশ বেশ সুন্দর, এটা অস্বীকার করার উপায় নেই। আমি একেবারে নির্বিগ্নে সবার সঙ্গে দেখা করলাম, হাত মেলালাম, কথা বললাম। সবাই হাসিখুশি, কোনো তর্কাতর্কি নেই। ভেতরের পরিবেশ আরও সুন্দর। আমি বলব, ভোটের পরেও যেন এই পরিবেশটা থাকে।”

এদিকে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া শিল্পী সমিতির ভোটগ্রহণে একে একে অংশ নিচ্ছেন সিনিয়র ও নবীন শিল্পীরা। ভোট শেষে রাতেই গণনা শুরু হবে। সবকিছু ঠিক থাকলে শুক্রবার রাতেই ঘোষণা করা হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন নেতৃত্বের নাম।

Tags: অভিনেতাআবুল হায়াতকিংবদন্তীলিড বিনোদনশিল্পী সমিতি
Previous Post

দেখা মিলল শেষ ষোলোর ১২ প্রতিপক্ষের

Next Post

উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুলের নেতৃত্বে রাজনৈতিক আলোচনা ও সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল

জার্মানি ফুটবল দলের কোচ নাগেলসম্যানের ছবি, স্টেডিয়ামে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পদত্যাগ করলেন জার্মানি কোচ নাগেলসম্যান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT