চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা ছিল অসাধারণ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:54 পূর্বাহ্ন 18, জুলাই 2026
in শিল্প সাহিত্য
A A
বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতি নিয়ে আলোচনা চলছে চ্যানেল আই অনলাইনের অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত কবি, সাহিত্যিক ও সম্পাদক আবুল হাসনাতের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় বক্তারা বলেছেন, আবুল হাসনাত কেবল একজন সম্পাদক ছিলেন না; তিনি ছিলেন নতুন প্রজন্মের লেখকদের সাহিত্যবোধ, রুচি ও দায়বদ্ধতা গড়ে তোলার একজন নিবেদিতপ্রাণ পথপ্রদর্শক। বাংলা সাহিত্যে রুচিশীল মনন নির্মাণে তার অবদান ছিল অসাধারণ।

শুক্রবার (১৭ জুলাই) কালি ও কলম সাহিত্যপত্রিকার উদ্যোগে অনুষ্ঠিত ‘নবীনের সাহিত্য: স্বপ্ন ও স্বপ্নভঙ্গ’ শীর্ষক আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

আলোচনায় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, আবুল হাসনাত একজন সম্পাদক হিসেবে শুধু লেখা প্রকাশ করেই দায়িত্ব শেষ করেননি। সম্ভাবনাময় লেখকদের খুঁজে বের করে তাদের পরিণত লেখক হিসেবে গড়ে তুলতে তিনি আন্তরিকভাবে কাজ করেছেন। ভালো সাহিত্যচর্চার জন্য নিয়মিত পাঠের কোনো বিকল্প নেই। ধৈর্য, অধ্যবসায় ও আত্মসমালোচনার মানসিকতাই একজন লেখককে পরিণত করে।

দৈনিক সংবাদ এর সাহিত্য সম্পাদক ও কবি ওবায়েদ আকাশ বলেন, বর্তমান সময়ে সম্পাদকদের দায়িত্ব আরও বেড়েছে। লেখকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া, পুনর্লিখনে উৎসাহিত করা এবং সম্ভাবনাময় লেখকদের পরিচর্যা করা সম্পাদকীয় দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ। সামাজিক যোগাযোগমাধ্যম লেখালেখিকে সহজ করলেও দ্রুত জনপ্রিয় হওয়ার প্রবণতা গভীর সাহিত্যচর্চার জন্য প্রতিবন্ধক হতে পারে।

ত্রৈমাসিক এবং বই পত্রিকার সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা ও তথ্য সংগ্রহে সহায়ক হলেও সৃজনশীল সাহিত্য রচনায় এটি কখনোই একজন লেখকের বিকল্প হতে পারে না। সাহিত্য মানুষের অনুভূতি, অভিজ্ঞতা ও কল্পনার শিল্প বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানের সূচনা বক্তব্যে লুভা নাহিদ চৌধুরী বলেন, আবুল হাসনাত ছিলেন নীতিবান, দূরদর্শী ও দেশপ্রেমে উজ্জীবিত একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। কালি ও কলমের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে তিনি যে সাহিত্য-রুচির ভিত্তি গড়ে দিয়েছিলেন, বর্তমান সম্পাদকমণ্ডলী সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছে।

আলোচনা শেষে বক্তারা বলেন, নানা প্রতিকূলতায় নবীনদের স্বপ্ন ভেঙে গেলেও সেই অভিজ্ঞতাই একজন লেখককে আরও পরিণত করে। সম্পাদকদের আন্তরিক দিকনির্দেশনা এবং নবীনদের নিরবচ্ছিন্ন পাঠ ও সাধনার মধ্য দিয়েই বাংলা সাহিত্য আগামী দিনে আরও সমৃদ্ধ হবে।

Tags: আবুল হাসনাত
Previous Post

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের উন্নয়ন হলে জলাবদ্ধতায় আর রেল চলাচল বন্ধ হবে না

Next Post

বাংলাদেশকে ইউরোপের দিকে ঝোঁকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক শেরে শার্লে

Next Post
বাংলাদেশকে ইউরোপের দিকে ঝোঁকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে ইউরোপের দিকে ঝোঁকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক শেরে শার্লে

বালাশুরে গরুর খামারে গবাদি পশু ও খামারিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জের বালাশুরে গরুর খামারিদের সমবায়ভিত্তিক সাফল্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT