অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাত করেছেন ছাত্র আন্দোলনে নিহত রংপুরের আবু সাঈদের পরিবার। এসময় সাঈদের বাবাকে উদ্দেশ্য করে প্রধান উপদেষ্টা বলেছেন, আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তেজগাঁওতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আসেন সাঈদের পরিবার।
এসময় প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের সাহসিকতা এবং আত্মত্যাগে তিনি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন।
প্রধান উপদেষ্টা এদিন এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শহীদ আবু সাঈদ পরিবারের সদস্যদের হাতে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদ তুলে দেন। সনদ গ্রহণ করেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়াও এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা আবু সাঈদের বাবা-মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।









