চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা তিন হারে আসর শেষ সাকিবদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:51 অপরাহ্ন 30, নভেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা টানা দ্বিতীয় হার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবুধাবি টি-টেন লিগে প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় ও চতুর্থ ম্যাচে জয় পেয়েছিল বাংলা টাইগার্স। এরপর ছন্দ হারায় সাকিব আল হাসানের দল। টানা তিন হারে প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েছে বাংলাদেশি মালিকানাধীন দলটি। লিগপর্বে নিজেদের শেষ ম্যাচে ইউপি নওয়াবসের কাছে ৭ উইকেটে হেরে বিদায় নিয়েছে বাংলা টাইগার্স।

শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে সাকিবদের ব্যাটে আমন্ত্রণ জানায় নওয়াবস। নির্ধারিত ১০ ওভার শেষে ৪ উইকেটে ৮৭ রান তোলে বাংলা টাইগার্স। জবাবে নেমে ১২ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে ইউপি নওয়াবস।

বাংলা টাইগার্সের ব্যাটাররা এদিনও আলো ছড়াতে পারেননি। সর্বোচ্চ রান এসেছে ইফতেখার আহমেদের ব্যাট থেকে। ১৫ বলে ২৭ রান করেন পাকিস্তান অলরাউন্ডার। ২৩ বলে ২৪ রান করেন হজরতউল্লাহ জাজাই, ১৭ বলে ২৩ রান করেন মোহাম্মদ শাহজাদ। খালি হাতে ফিরে যান লিয়াম লিভিংস্টোন ও দাসুন শানাকা। সাকিব অপরাজিত ছিলেন ১ বল মোকাবেলা করে, শূন্যরানে।

নওয়াবসের হয়ে টাইমাল মিলস ৩ উইকেট নেন। বিনুরা ফের্নান্দো নেন এক উইকেট।

লক্ষ্যতাড়ায় নেমে নওয়াবসের জয়ের ভিত গড়ে দেন আভিস্কা ফের্নান্দো ও আন্দ্রে ফ্লেচার। ১৬ বলে ৩৬ রান করেন ফের্নান্দো, ফ্লেচার করেন ১৯ বলে ২৭ রান। পরে নাজিবউল্লাহ জাদরান ৫ বলে ১৯ রান করে নওয়াবসের জয় নিশ্চিত করেন।

আসরে লিগপর্বে নিজেদের সাত ম্যাচে কেবল দুটিতে জয় পেয়েছে বাংলা টাইগার্স। পাঁচটিতেই হার দেখে আছে টেবিলের নয়ে। নওয়াবস ৭ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে এলিমিনেটরে খেলার আশা বাঁচিয়ে রাখছে।

Tags: আবুধাবি টি-টেন লিগবাংলা টাইগার্সলিড স্পোর্টসসাকিব
Previous Post

ব্যবসার মূলধন জোগাড়ে সাবেক ভাড়াটিয়ারা খুন করে প্রবাসী চিকিৎসককে

Next Post

মা-বোনেরা ঘরে ও কর্মস্থলে সুরক্ষিত থাকবে: জামায়াত আমীর

Next Post
জামায়াত আমীর বক্তৃতা দিচ্ছেন, পেছনে সবুজ গাছের পাতা. Channel i News - চ্যানেল আই নিউজ

মা-বোনেরা ঘরে ও কর্মস্থলে সুরক্ষিত থাকবে: জামায়াত আমীর

টেকনাফ মেডেল থানার প্রবেশদ্বার, গেটের সামনে যানবাহন ও শ্রমিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফে অস্ত্র দেখিয়ে ট্রাকের ৩ শ্রমিক অপহরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT