চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিনেট নির্বাচনে আওয়ামী লীগ পন্থীদের নিরঙ্কুশ জয়

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
12:41 অপরাহ্ন 17, অক্টোবর 2023
in শিক্ষা
A A
জাবি ক্যাম্পাসে একটি স্মৃতিস্তম্ভ ও সবুজ উদ্যানের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে উপাচার্যপন্থী হিসেবে পরিচিত ও আওয়ামী লীগের একাংশের সমর্থিত ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ।’ ৩৩টি পদের মধ্যে তারা ২৪টি পদে জয়লাভ করেছেন। বাকি ৯টি পদের মধ্যে বিএনপি ও আওয়ামী লীগপন্থী শিক্ষকদের জোট ‘শিক্ষক ঐক্য পরিষদ’র প্রার্থীরা ৮টি পদে ও ১জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০ টায় এ ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিটার্নিং কর্মকর্তা আবু হাসান। এর আগে, সকাল সাড়ে ৯টা থেকে বিকেল আড়াইটা পর্যন্ত শিক্ষক ক্লাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৭৭ জন শিক্ষক ভোট দেন।

বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নির্বাচিত শিক্ষকরা হলেন –আইআইটির অধ্যাপক এম শামীম কায়সার (৩৮৪), প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ইসমত আরা (৩১৭), পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুন (২৬২), ইউআরপি বিভাগের অধ্যাপক মোহাম্মদ শফিক-উর-রহমান (২৭১), ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা (২৭৩), নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ অধ্যাপক এ কে. এম ইউসুফ হাসান (২৭১), পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহা. মুজিবুর রহমান (২৯০), সিএসই বিভাগের অধ্যাপক মোহাম্মদ জাহিদুর রহমান (২৫৭), ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজা খাতুন (২৫৬), বাংলা বিভাগের অধ্যাপক নাজমুল হাসান তালুকদার (২৬৫), সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক কে. এম. মহিউদ্দিন (২৩৮), নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ আকবার হোসেন (৩৪৫), রসায়ন বিভাগের অধ্যাপক কৌশিক সাহা (২৬১), মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক মো. আনোয়ার খসরু পারভেজ (২৪৬), রসায়ন বিভাগের অধ্যাপক তপন কুমার সাহা (২৮৯), গণিত বিভাগের অধ্যাপক মো.লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ (২৯৮), আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক খালিদ কুদ্দুস (২৫৮), ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. শাহেদুর রশিদ (২৪৭), সিএসই বিভাগের অধ্যাপক যুগল কৃষ্ণ দাস (২৫৪), লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মুহাম্মদ ছায়েদুর রহমান (৩০৫), পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শফি মুহাম্মদ তারেক (২৮২), আইবিএ’র অধ্যাপক মোহাম্মদ বখতিয়ার রানা (৩৩৯), ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক হোসনে আরা (২৪৭), ফার্মেসী বিভাগের অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডু (২৩৮)।

অন্যদিকে শিক্ষক ঐক্য পরিষদের বিজয়ী শিক্ষকরা হলেন –গণিত বিভাগের অধ্যাপক আবেদা সুলতানা (২৪৩), অর্থনীতি বিভাগের অধ্যাপক খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম (৩০৬), প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন (২৮৩), ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব (২৪৭), পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দীন (২৫২), আইবিএ-জেইউ’র অধ্যাপক মো. মোতাহার হোসেন (২৮৭), প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন (২৯৬), ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. সোহেল রানা (৩৩২)।

সিনেট নির্বাচনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয় অর্জন করেন ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী (২৫৯)।

Tags: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ
Previous Post

৩১টি দেশের অংশগ্রহণে ইটালিতে বিশ্ব খাদ্য সম্মেলন শুরু

Next Post

মূলধন তুলতে হিমশিম খাচ্ছে অক্ষয়ের ছবি!

Next Post
একটি দম্পতি প্রেমের মুহূর্তে হাসিমুখে একসাথে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মূলধন তুলতে হিমশিম খাচ্ছে অক্ষয়ের ছবি!

ধানের মাঠে ধান কাটা ও সংগ্রহের সময় কৃষকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ধানের গান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT