অস্বাভাবিক দাম বেড়ে হঠাৎ করেই অস্থির মুরগি আর ডিমের বাজার। খাবার, ওষুধ ও ট্রান্সপোর্টসহ উৎপাদন খরচ বেড়ে যাওয়াকে এর কারণ হিসেবে বলছেন ব্যবসায়ীরা। তবে ব্রয়লার মুরগির ক্ষেত্রে বর্তমান দাম খুচরা পর্যায়ে ২শ’২০ টাকা ন্যায্য বলে মনে করছে বাংলাদেশ ব্রিডার্স এসোসিয়েশন। উৎপাদন খরচ কমিয়ে পোল্ট্রির বাজার স্থিতিশীল রাখার জন্য সরকারের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন তারা।








