চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিল ছবির খলনায়ক হচ্ছেন অভিষেক!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:33 অপরাহ্ন 14, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
অভিষেক তামিল সিনেমার খলনায়ক চরিত্রে অভিনয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দাম্পত্য সম্পর্কে ফাটল ধরেছে’ বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি অভিষেক ও ঐশ্বরিয়ার, বেশ অনেকদিন ধরেই এমন খবরে সয়লাব ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। যদিও এই খবরের ভিত্তিতে মুখে কুলুপ এটেছেন অভিষেক-ঐশ্বরিয়ার পাশাপাশি পুরো বচ্চন পরিবার। তবে এত সব গুঞ্জনের মাঝেও সুখবর নিয়ে এলেন অভিষেক।

জানা গেছে, জয়রাম রবির সুপারহিট তামিল ছবি ‘থানি ওরুভান’-এর সিকুয়েলে খলনায়কের চরিত্রে অভিনয় করবেন অভিষেক।

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘থানি ওরুভান’ ছবিটি, এবার যার সিকুয়েল আসছে। এই ছবিতে ভিলেন হিসেবে দর্শক দেখেছিল অরবিন্দ স্বামীকে। সিদ্ধার্থ অভিমন্যুর ভূমিকায় অরবিন্দ স্বামীর দুর্ধর্ষ অভিনয়ই এই ছবিতে অন্য মাত্রা দিয়েছিল। কিন্তু ছবির সিকুয়েলে আর থাকছেন না অরবিন্দ, তার জায়গা নিচ্ছেন অভিষেক বচ্চন।

তবে মোহন রাজা পরিচালিত এই ছবিতে জয়রাম রবির নায়িকার চরিত্রে অবশ্যই ফিরবেন নয়নতারা। তামিল ছবির হাত ধরেই ক্যারিয়ার শুরু করেছিলেন ঐশ্বরিয়া। মণি রত্নমের ‘পোন্নিয়ান সেলভান’-এর দুটি ভাগে অভিনয় করেছেন নীল নয়না সুন্দরী। সব কিছু ঠিক থাকলে এবার তামিল ইন্ডাস্ট্রিতে পা রাখছেন অভিষেক।

বলিউডে ইতিমধ্যেই ২৩ বছর পার করে ফেলেছেন বচ্চন-পুত্র। তবে হিন্দি ছবির বাইরে সেভাবে তাকে পায়নি দর্শক। যদিও ঋতুপর্ণ ঘোষের হাত ধরে ক্যারিয়ারের একদম গোড়ার দিকেই বাংলা ছবি ‘অন্তরমহল’ (২০০৫)-এ অভিনয় করেছিলন অভিষেক।

সূত্র: নিউজ এইন্টিন

Tags: অভিষেকঅভিষেক বচ্চনঐশ্বরিয়াখলনায়কতামিল সিনেমাবলিউডসিনেমা
Previous Post

আরও কমেছে ডলারের দাম

Next Post

কিডনির সমস্যায় আক্রান্ত গ্রিন

Next Post
Australian cricketer in blue jersey during match at stadium. Channel i News - চ্যানেল আই নিউজ

কিডনির সমস্যায় আক্রান্ত গ্রিন

মেজর আখতারুজ্জামান প্রার্থিতা ফিরে পেয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রার্থিতা ফিরে পেয়ে ফেসবুকে যা লিখলেন মেজর আখতারুজ্জামান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT