চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সালমান একজন গুন্ডা, তার পরিবার প্রতিহিংসাপরায়ণ’

‘দাবাং’ নির্মাতার বিস্ফোরক অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:11 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
বাংলাদেশি পুলিশ কর্মকর্তা, আধুনিক পোশাক ও সানগ্লাসে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফের সালমান খান ও তার পরিবারকে নিয়ে মুখ খুললেন বলিউডের জনপ্রিয় ছবি দাবাং (২০১০)-এর পরিচালক অভিনব কাশ্যপ । ছবি মুক্তির পর থেকেই কাশ্যপ ও খানের পরিবারের মধ্যে তিক্ততা চরম পর্যায়ে পৌঁছায়।

নির্মাতা অভিনব দাবি করেন, তিনি ‘দাবাং ২’ পরিচালনা করতে রাজি না হওয়ায় খানের পরিবার তার ক্যারিয়ার নষ্ট করার চেষ্টা করে।

সালমান সম্পর্কে অভিনব সরাসরি বলেন,“সালমান আসলে অভিনয়ে আগ্রহী নন। গত ২৫ বছর ধরে তিনি শুধু সেলিব্রিটি পাওয়ার নিয়েই ব্যস্ত, অভিনয়ে নয়। তিনি সেটে আসেন মানে যেন বড় উপকার করছেন! প্রকৃতপক্ষে তিনি একজন গুন্ডা। আমি আগে জানতাম না, ‘দাবাং’ করার পর বুঝেছি। সালমান বেয়াদপ এবং খারাপ মানুষ।”

খান পরিবারকে ‘প্রতিহিংসাপরায়ণ’ বলে অভিযোগ করে অভিনব আরো বলেন,“খান পরিবার গোটা ইন্ডাস্ট্রি দখল করে রাখতে চায়। তারা প্রতিহিংসাপরায়ণ। যদি তাদের সঙ্গে একমত না হন, তারা আপনার পিছনে লেগে যাবে। সালমানই বলিউডে ‘স্টার সিস্টেম’-এর জন্মদাতা।”

অভিনবর ভাই চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপের বাজে অভিজ্ঞতা নিয়েও এদিন সরাসরি কথা বলেন অভিনব। জানান, তাঁর ভাই অনুরাগ কাশ্যপও একই অভিজ্ঞতার শিকার হয়েছিলেন তেরে নাম (২০০৩)-এর সময়।

তার ভাষায়,“অনুরাগই ‘তেরে নাম’-এর স্ক্রিপ্ট লিখেছিল। কিন্তু বনির (বনি কাপুর) সঙ্গে ঝামেলায় জড়িয়ে সে ছবি ছেড়ে দেয়। তাঁকে এই ছবির চিত্রনাট্যকার হিসেবে ক্রেডিটও দেওয়া হয়নি। যেটা আমার সঙ্গেও ঘটেছে।”

অভিনবের মতে, ভালো ছবির ভিত্তি ভালো চিত্রনাট্য, কিন্তু ইন্ডাস্ট্রির ক্ষমতাবান পরিবারগুলো নিজেদের মতো করে সব কিছু নিয়ন্ত্রণ করে। ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: অনুরাগ কাশ্যপঅভিনব কাশ্যপখান পরিবারদাবাবলিউডসালমানসালমান খানসিনেমা
Previous Post

এশিয়া কাপের আগে নেপালকেই চেয়েছিলেন ক্যাবরেরা

Next Post

বিসিবি’র নির্বাচনে সরকারের কোন প্রার্থী নেই: ক্রীড়া উপদেষ্টা

Next Post
বিসিবি নির্বাচনে সরকারের কোন প্রার্থী নেই, ক্রীড়া উপদেষ্টা বৈঠক।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবি’র নির্বাচনে সরকারের কোন প্রার্থী নেই: ক্রীড়া উপদেষ্টা

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, ম্যাচের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে সরকার বিরোধী বিক্ষোভ, জামালদের দ্বিতীয় ম্যাচ বাতিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT