চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনের আগের দিন চ্যানেল আইয়ে আবদুল্লাহ আবু সায়ীদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:57 অপরাহ্ন 24, জুলাই 2025
in বিনোদন
A A
আবদুল্লাহ আবু সায়ীদ চ্যানেল আইয়ে জন্মদিনের আগের দিন আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আলো ছড়ানোর মানুষদের জন্মদিন আসে কেবল তারিখে, ক্যালেন্ডারে— আসলে তারা প্রতিদিনই জন্মান, প্রতিদিনই জাগিয়ে তোলেন আশার আলো, চিন্তার দীপ্তি। সেইরকম এক মানুষ, এক বাতিঘর— অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

শুক্রবার (২৫ জুলাই) তাঁর ৮৬তম জন্মদিন। কিন্তু তার আগের দিন (২৪ জুলাই) যেন হয়ে উঠল আরেকটি আলোকিত দিন— চ্যানেল আইয়ে উদযাপিত হলো এক আলোকবর্তিকার আগমন।

চ্যানেল আই ও আবদুল্লাহ আবু সায়ীদের সম্পর্ক কেবল পেশাগত নয়— এটা আত্মিক ও দীর্ঘকালীন। চ্যানেল আইয়ের শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানটির এক প্রেরণার নাম। এখানে তিনি শুধুই অতিথি হয়ে আসেন না, আসেন প্রেরণাদায়ী অভিভাবকের মতো। তাই তার জন্মদিনের আগের দিন তাকে ঘিরে চ্যানেল আইয়ের আয়োজনে ছিল শ্রদ্ধা, ভালোবাসা, স্মৃতি আর প্রতিশ্রুতির অনন্য প্রকাশ।

তবে এই উপলক্ষে চ্যানেল আই আয়োজিত অনুষ্ঠানে ছিল না কোনো আনুষ্ঠানিক কেক কাটা বা আড়ম্বরপূর্ণ উদ্‌যাপন। চলমান ‘মাইলস্টোন ট্রাজেডি’র প্রেক্ষাপটে এমন আয়োজন থেকে বিরত থেকেছে চ্যানেল আই কর্তৃপক্ষ। কিন্তু তাই বলে জন্মদিনের মাহাত্ম্য ম্লান হয়নি— বরং সেটা হয়ে উঠেছে আরও হৃদয়ছোঁয়া, গভীর এবং ভাবনায় ভরা এক অভিজ্ঞতা।

স্টুডিওর আলোকসজ্জা, সহকর্মীদের উচ্ছ্বলতা আর ‘সায়ীদ স্যার’-এর উপস্থিতি মিলে যেন এক আবেগময় বিকেল জন্ম নেয় চ্যানেল আই প্রাঙ্গণে। তিনি এসেছেন, কথা বলেছেন, স্মৃতিচারণ করেছেন- সব মিলিয়ে দিনটি হয়ে উঠেছে চমকপ্রদ!

পরে তিনি অংশ নেন আবদুন নূর তুষারের উপস্থাপনায় বিশেষ সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘তিনি তো আমাদেরই’-তে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অনন্যা রুমা। এটি দর্শক দেখতে পারবেন ২৫ জুলাই বিকেল ৫টা ৪০ মিনিটে!

অনুষ্ঠানে অংশগ্রহণের আগে তিনি সাক্ষাৎ করেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজের সঙ্গে। দুজনের মধ্যে দীর্ঘক্ষণ আলাপ হয়। পরে টেলিভিশন ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে ৮৬তম জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানান শাইখ সিরাজ।

Tags: অধ্যাপকঅধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদআবদুল্লাহ আবু সায়ীদআলোকিত মানুষ চাইজন্মদিনলিড বিনোদন
Previous Post

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের চাই ১৭৯

Next Post

আফগান ফেরতদের ওপর তালেবানের মানবাধিকার লঙ্ঘনে জাতিসংঘের উদ্বেগ

Next Post
আফগান ফেরত নারী ও শিশুদের বহনকারী বাসের সামনে মানবাধিকার উদ্বেগ. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগান ফেরতদের ওপর তালেবানের মানবাধিকার লঙ্ঘনে জাতিসংঘের উদ্বেগ

বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্স উড়ন্ত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

আহতদের চিকিৎসায় বিমান বাহিনীর সমন্বয় সেল গঠন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT