চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন আবদুল আউয়াল মিন্টু

সম্পদের পরিমাণ ৫০৭ কোটি টাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:37 অপরাহ্ন 04, জানুয়ারি 2026
in - সেমি লিড, জনপদ, ফেনী
A A

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।

আজ রোববার ৪ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন।

দাখিলকৃত হলফনামায় উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গত বছরের ৯ ডিসেম্বর তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন।

পেশায় ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুর মোট সম্পদের পরিমাণ ৫০৭ কোটি ৮০ লাখ ৮ হাজার ১৭১ টাকা। নিজের নামে নেই কোন ঋণ। তবে তার বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ২৯৪ কোটি টাকা ঋণের তথ্য উল্লেখ রয়েছে।

দাখিলকৃত হলফনামায় দেখা গেছে, তার স্থাবর সম্পত্তির বাজার মূল্য ৩৩৩ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৭৭০ টাকা। তার মধ্যে অকৃষি জমি ৭ কোটি  ১৫ লাখ ৯০ হাজার ৬৯৫ টাকা। আবাসিক বা বাণিজ্যিক ভবন ৪২ লাখ ৫২ হাজার ১৩০ টাকা এবং বাড়ি ও অ্যাপার্টমেন্ট ৩০ লাখ ৪২ হাজার ৮৫৪ টাকা।

অস্থাবর সম্পদ রয়েছে ১৭৪ কোটি ৭০ লাখ ৭০ হাজার  ৪০১ টাকা। তার মধ্যে নগদ ৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার ৪৪১ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ১ কোটি ৬ লাখ ৩৯ হাজার ৬১৬ টাকা। বন্ড ঋণপত্র ও  স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত এবং  অতালিকাভুক্ত কোম্পানীর শেয়ার  ১৫১ কোটি  ৩ লাখ ৯৯ হাজার ৮৩৮ টাকা।

সঞ্চয়পত্র, স্থায়ী আমানত, ডাক সঞ্চয়পত্র এবং ক্রিপটোকারেন্সি বিনিয়োগ ৭৪ লাখ ৩৮ হাজার ৩৬৩ টাকা। বীমা ও ট্রাস্ট থেকে ২৯ হাজার ৩৫০ টাকা, স্বর্ণ ও অন্যান্য মুল্যবান ধাতু ২ লাখ টাকা, ইলেক্টিক পণ্য ৮ লাখ  ৮৮ হাজার ৮৫৮ টাকা, আসবাবপত্র ১৬ লাখ ৮ হাজার ৮০৯ টাকা ও অন্যান্য সম্পদ রয়েছে ১৮ কোটি ২২ লাখ ২৫ হাজার ১২৫ টাকা।

এছাড়াও গত বছরে দেশে তার বার্ষিক আয় ছিল ১ কোটি ৫০ লাখ ৭৯ হাজার ৮৯০ টাকা। হলফনামায় দেশের বাহিরে তার কোন আয় নেই উল্লেখ করেছেন।

২০২৫-২৬ বর্ষে আয়কর রিটার্নের তথ্য অনুযায়ী তার সম্পদের পরিমাণ ১১৬ কোটি ৯০ লাখ ৮৯ হাজার ১৫৯ টাকা।  আয়ের পরিমাণ ১ কোটি ১২ লাখ ১৬ টাকা। বিপরীতে তিনি আয়কর প্রদান করেছেন ৩৯ লাখ ৩২ হাজার ১৬ টাকা।

আবদুল আউয়াল মিন্টুর হলফনামায় স্ত্রী নাসরিন ফাতেমা আউয়ালকে ব্যবসায়ী উল্লেখ করে তার মোট সম্পত্তির পরিমাণ দেখিয়েছেন ৯৯ কোটি ২৪ লাখ  ১৮ হাজার ৬৯৮ টাকা। তার তিন ছেলের মধ্যে  বড় ছেলে বাফুফে সভাপতি তাবিদ আউয়ালের সম্পদের  পরিমাণ দেখানো হয়েছে  ৫৯ কোটি ৪২ লাখ ৪৩ হাজার  ৭০৭ টাকা, মেজো ছেলে তাফসির মোহাম্মদ আউয়ালের ৪৯ কোটি ৩২ লাখ ১৬ হাজার ২২ টাকা ও ছোট ছেলে তাজোয়ার মোহাম্মদ আউয়ালের সম্পদ দেখানো হয়েছে  ২৬ কোটি ১৮ লাখ ৩৭ হাজার ৫৩৭ টাকা।

আবদুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে ইতিপূর্বে ২৬টি মামলায় অভিযুক্ত থাকলেও সবকটিতে খালাস ও অব্যাহতি পেয়েছেন। তবে রাজধানীর সিএমএম আদালতে দণ্ডবিধিধি ৩৮৫, ৩৮৬, ৩৮৭ ধারায় ধানমন্ডি ধারার একটি মামলা রয়েছে। মামলাটি ২০০৭ সালে তিনি জামিন লাভ করেন এবং বর্তমানে মামলাটি স্থগিত রয়েছে।

আবদুল আউয়াল মিন্টু ১৯৪৯ সালের ২২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছেন। ফেনী জেলার দাগনভুঞা উপজেলার আলাইয়াপুর ফরাজি বাড়িকে স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করেছেন। বর্তমানে রাজধানীর গুলশানে বসবাস করছেন। হলফনামায় তার শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে স্নাতকোত্তর।

Tags: আবদুল আউয়াল মিন্টুজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব
Previous Post

তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ

Next Post

‘কাভি খুশি কাভি গাম টু’ নিয়ে করণের নতুন পরিকল্পনা!

Next Post

‘কাভি খুশি কাভি গাম টু’ নিয়ে করণের নতুন পরিকল্পনা!

মোস্তাফিজ ‘বিন্দাস’ আছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT