চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাইজেরিয়ায় বিশ্ববিদ্যালয়ের ২৪ ছাত্রীসহ ৩০ জনকে অপহরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:02 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2023
in আন্তর্জাতিক
A A
নাইজেরিয়ায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা অপহরণের পর উদ্ধার অভিযানে পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমে অবস্থিত জামফারা রাজ্যের একটি বিশ্ববিদ্যালয় এবং তার আশেপাশে অভিযান চালিয়ে ২৪ জন ছাত্রীসহ ৩০ জনেরও বেশি মানুষকে অস্ত্রের মুখে অপহরণ করেছে বন্দুকধারীরা।

এনডিটিভি জানিয়েছে, ‘দস্যু’ নামে পরিচিত অপরাধী দলটির কয়েকজন বন্দুকধারী শুক্রবার রাজ্যের রাজধানী গুসাউয়ের বাইরে একটি ফেডারেল ইউনিভার্সিটির তিনটি মহিলা হোস্টেলে ভাঙচুর করে। এসময় সেখান থেকে ২৪ জন শিক্ষার্থীসহ আরও কয়েকজনকে তুলে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা সাহাবি মুসা বলেন, দস্যুরা মোটরসাইকেলে চড়ে গ্রামে প্রবেশ করে। তারা হোস্টেলের জানালা ভেঙে কক্ষে প্রবেশ করে। এই সময় তারা সেখানকার একজন স্টাফসহ ২৪ ছাত্রীকে তুলে নিয়ে গেছে। আরেক বাসিন্দা শেহু হাশিমু বলেন, হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে এবং ঘুমন্ত অবস্থায় থাকা ৯ জন শ্রমিককে ধরে নিয়ে যায়।

জামফারা রাজ্য পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবুবকর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, নিরাপত্তা কর্মীরা বন্দীদের মুক্ত করার জন্য কাজ করছেন। একজন সামরিক কর্মকর্তা বলেছেন, অপহৃতদের উদ্ধারে সামরিক অভিযান শুরু হয়েছে।

Tags: ইউনিভার্সিটিনাইজেরিয়া
Previous Post

সৌধির ৩ উইকেট, ৪ ব্যাটারকে হারিয়ে চাপে বাংলাদেশ

Next Post

৯৬তম অস্কারে বাংলাদেশ থেকে মনোনীত ‘পায়ের তলায় মাটি নাই’

Next Post
নেপালে সেরা ছবির পুরস্কার জেতা ছবির নারী মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

৯৬তম অস্কারে বাংলাদেশ থেকে মনোনীত ‘পায়ের তলায় মাটি নাই’

বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা করছেন কাদের, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই সেলফিতেই রাজনীতির ফয়সালা হয়েছে, বিএনপির ঘুম হারাম: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT