চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিগ বস’ তারকা আবদুর বিয়ের ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:39 অপরাহ্ন 10, মে 2024
in বিনোদন
A A
খুব ছোট ছেলে সেজে হাসিমুখে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ষাট ছুঁইছুঁই সালমান খান এখনও চিরকুমার! তবে ২০ বছর বয়সেই আইবুড়ো নাম ঘোচাতে চলেছেন সালমানের ভক্ত তথা ‘বিগ বস’ তারকা  আবদু রোজিক। সম্প্রতি আবদু রোজিক নিজেই একটি ভিডিও বার্তা পোস্ট করে এই সুখবর ভাগ করে নিয়েছেন।

তাজাকিস্তানের এই বামন গায়ক রীতিমতো ইন্টারনেট সেনসেশন। সম্প্রতি একটি ভিডিও বার্তায় আবদু জানান, তিনি তার জীবনের ভালবাসা খুঁজে পেয়েছেন এবং গাঁটছড়া বাঁধতে প্রস্তুত। গেল বুধবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিয়ের আংটির একটি ছবিও পোস্ট করেছেন আবদু। সাদা শার্ট, কালো ব্লেজার ও ম্যাচিং প্যান্টে ক্যামেরার সামনে বসে লাজুক মুখে বিয়ের কথা জানান তিনি।

ভিডিও বার্তায় আবদু বলেন, ‘বন্ধুরা, আপনারা জানেন যে আমার বয়স ২০ বছর এবং আমি এমন একটি মেয়ের প্রেমে পড়ার স্বপ্ন দেখেছি যে আমাকে সম্মান করবে, যে আমাকে খুব ভালবাসবে। এটা আমার স্বপ্ন ছিল। হঠাৎ খুঁজে পেলাম সেই মেয়েকে যে আমাকে সম্মান করছে, অনেক বেশি ভালোবাসা দিচ্ছে। আমি জানি না কীভাবে এটি বলব কারণ আমি খুব উত্তেজিত। একটা গয়নার বাক্স বের করে আবদু বলল, ‘তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে।’

ক্যাপশনে আবদু লেখেন, ‘আমি জীবনে কখনো ভাবিনি যে আমি এমন একজন ভালোবাসার মানুষ পেয়ে যাব যে আমাকে সম্মান করবে…. আমি কতটা খুশি তা ভাষায় প্রকাশ করতে পারব না।’ এর পর থেকেই অভিনন্দনের বার্তায় ভাসছেন এই তারকা।

খালিজ টাইমস জানিয়েছিল যে, আবদু ১৯ বছর বয়সী আমিরাকে বিয়ে করছেন, যিনি শারজার মেয়ে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে দুবাইয়ের শপিং মলের সিপ্রিয়ানি ডলসিতে আমিরার সঙ্গে আবদুর দেখা হয়। আগামী ৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতে তাদের বিয়ের অনুষ্ঠান হবে, বিষয়টি নিশ্চিত করেছে আবদুর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইটিং চ্যাম্পিয়নশিপ ম্যানেজমেন্ট (আইএফসিএম)।

আবদু তাজিকিস্তানের একজন জনপ্রিয় সংগীতশিল্পী। তিনি ‘বিগ বস ১৬’-তে অংশগ্রহণের মাধ্যমে ভারতে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তবে পূর্ব পেশাগত বাধ্যবাধকতার কারণে স্বেচ্ছায় ‘বিগ বস ১৬’ ত্যাগ করেন আবদু। ছোটবেলা থেকেই দারিদ্রের মধ্যে দিয়ে বড় হওয়া আবদু  সেই সময় থেকেই রিকেট রোগে আক্রান্ত। ফলে থেমে যায় তার শারীরিক বৃদ্ধি। –হিন্দুস্থান টাইমস

Tags: 'বিগ বস' তারকাআবদু রোজিকবিয়েসালমান খান
Previous Post

সারা বাংলাদেশে সমবায়ের ধারণা ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রী

Next Post

গাছের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত ২৫

Next Post
গাছের সাথে বাসের ধাক্কায় আহত ২৫ জনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাছের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত ২৫

বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, শিক্ষক ও অভিভাবক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT