চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা ১৪ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন আবাহনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:59 অপরাহ্ন 30, এপ্রিল 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোমাঞ্চকর লড়াইয়ের পর সাকিব আল হাসানের শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। টানা ১৪ ম্যাচ জিতে অপরাজিত থেকেই শিরোপা অক্ষুণ্ণ রাখল আকাশী-নীল দলটি। শেষের দুটি ম্যাচ আবাহনীর জন্য এখন কেবল আনুষ্ঠানিকতার।

জিম্বাবুয়ে সিরিজের জন্য জাতীয় দলে ১০ ক্রিকেটার চলে যাওয়ায় খেলোয়াড় সংকটে পড়েছিল আবাহনী। বাধ্য হয়ে নতুন খেলোয়াড়দের নামিয়ে দেয়া হয় ঐতিহ্যবাহী দলটিতে। তারপরও সাকিবদের হারাতে খুব বেশি চাপে পড়তে হয়নি।

বিকেএসপিতে ২৬৮ রানের লক্ষ্য আবাহনী অতিক্রম করে এক বল ও চার উইকেট হাতে রেখে। শেষদিকের কঠিন লড়াইয়ে সফল অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ৫৪ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলে এনে দেন জয়।

৮৮ বলে ৮৩ রানের ইনিংস খেলে আফিফ হোসেন ধ্রুব জয়ের পথ সহজ করে দেন। এনামুল হক বিজয় ৬৭ রান করতে ৮০ বল খেলেন।

শেষ ওভারে ৯ রান ডিফেন্ড করতে না পারা শফিকুল ইসলাম নেন দুটি উইকেট। সাকিব ১০ ওভারে ৩৪ রানে নেন একটি উইকেট।

একমাস পর ব্যাট হাতে তুলে ৪৯ রানের ইনিংস খেলেন সাকিব। বিরতি কাটিয়ে লিগে ফেরার ম্যাচে ১ রানের জন্য পাননি ফিফটি। আবাহনীর বিপক্ষে সাকিব যখন ব্যাটিংয়ে নামেন, ১৫ রানে ৩ উইকেট নেই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। সৈকত আলিকে নিয়ে বিপর্যয় সামাল দেন ৭২ রানের জুটি গড়ে।

সৈকত ৪১ রানে আউট হন। দলীয় সংগ্রহ একশ পেরিয়ে যাওয়ার পর তানজিম হাসান সাকিবের বলে আউট হন সিনিয়র সাকিব। ৫৬ বলের ইনিংসে মারেন ৩টি ছয়, ২টি চার।

অধিনায়ক নুরুল হাসান সোহান করেন ৪১ রান। লড়াকু সংগ্রহের মূল কারিগর জিয়াউর রহমান। ৫৮ বলে ৮৫ রানের ইনিংস খেলেন ৮টি ছয় ও ৬টি চারের সাহায্যে। তাতে ৫০ ওভারে শেখ জামাল ৯ উইকেট হারিয়ে ২৬৭ রান তোলে।

তানজিম সাকিব ও রাকিবুল হাসান তিনটি করে উইকেট নেন। নাহিদুল ইসলাম নেন দুটি উইকেট।

Tags: আবাহনীচ্যাম্পিয়নডিপিএলবিকেএসপিলিড স্পোর্টস
Previous Post

প্রচণ্ড তাপদাহ আমাদেরই সৃষ্টি

Next Post

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা

Next Post
উচ্চ তাপমাত্রার সূচক ও সূর্যাস্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা

ফুটবল খেলোয়াড়রা ইয়েস কার্ড পেয়ে ছবি তোলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাফুফের ইয়েস কার্ড পেলেন ৩৫ ফুটবলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT