চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপের ক্লাবকে হারিয়ে এএফসি কাপের প্লে-অফে আবাহনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:00 অপরাহ্ন 16, আগস্ট 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল দল আবাহনী এএফসি কাপের ম্যাচ খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে টানা বৃষ্টি থেমে গেলেও ভারী মাঠে খেলার পূর্ব অভিজ্ঞতা বেশ ভালোই কাজে লাগিয়েছে আবাহনী লিমিটেড ঢাকা। হারলেই বিদায়, এমন সমীকরণে মাঠে নেমে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে দলটি। এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডে মালদ্বীপের ক্লাব ঈগলসকে হারিয়ে প্লে-অফের মঞ্চে পা রেখেছে আবাহনী।

বুধবার সিলেট জেলা স্টেডিয়ামে ক্লাব ঈগলসের মুখোমুখি হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী। ম্যাচে ২-১ গোলের জয় তুলেছে আকাশী-নীল জার্সিধারী বাহিনী।

ম্যাচ শুরুর পাঁচ মিনিটে আবাহনীর মুজাফররভের একটি প্রচেষ্টা অতিথি গোলকিপার হাত উঁচিয়ে ঠেকিয়ে দেন। ১৫ মিনিটে আবারও মুজাফররভের বক্সের বাইরে থেকে জোরাল শট ক্লাব ঈগলের গোলকিপার ঝাঁপিয়ে রুখে দেন।

ম্যাচের ১৯ মিনিটে মুজাফররভ আবারও বল এগিয়ে দিলে সুযোগ কাজে লাগাতে পারেনি আবাহনী। পরের মিনিটেই ফরোয়ার্ড ওজুকউ ডেভিডের থেকে বল পেয়ে দারুণ এক হেডে জালে জড়াতে ভুল করেননি ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্ট। ১-০তে লিড নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে আবাহনী।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আবাহনীকে কিছুটা চাপে রাখে ক্লাব ঈগলস। সাফল্যও আসে ক্লাবটির। ৬৩ মিনিটে ঈগলসের অধিনায়ক আহমেদ রিজুভানের গোলে সমতায় ফেরে অতিথি দল। পরে অবশ্য দুদলই আক্রমণ-পাল্টা আক্রমণে গিয়েছে।

শেষমুহূর্তে মোজাফফরভের নেয়া কর্নার কিক থেকে হেডে বল জালে জড়ান ব্রাজিলীয় ডিফেন্ডার ড্যানিলো অগাস্তো। ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মারিও লেমসের দল।

চার বছর আগে ইন্টার জোন প্লে-অফ সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল ঢাকা আবাহনী। প্রথম বাংলাদেশি ক্লাব হিসেবে ২০১৯ সালে এএফসি ক্লাব কাপের গ্রুপপর্ব পার হওয়া আবাহনীর জন্য প্রতিযোগিতাটিতে পরের গল্পগুলো ছিল হতাশার। ২০২০ সালে গ্রুপপর্বেই আটকে যায় আকাশী-নীল জার্সিধারীরা, আর গতবছর প্লে-অফে থেমে গিয়েছিল আবাহনীর পথচলা।

Tags: আবাহনীমালদ্বীপলিড স্পোর্টস
Previous Post

ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মৃত্যু

Next Post

ধর্মীয় অবমাননার অভিযোগে পাকিস্তানে একাধিক গির্জায় ভাঙচুর

Next Post
পাকিস্তানে গির্জায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্মীয় অবমাননার অভিযোগে পাকিস্তানে একাধিক গির্জায় ভাঙচুর

বাংলাদেশ নারী ক্রিকেট দল উল্লাসে ভাসছে, বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে প্রথমবার ফাইনালে ইংল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT