চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরিবারের অনেকেরই মানসিক সমস্যা রয়েছে’, জানালেন আমিরের মেয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:49 অপরাহ্ন 09, জুলাই 2023
in বিনোদন
A A
আমিরের মেয়ে ও তার বাবা হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ বছর ধরে মানসিক অবসাদের সঙ্গে লড়াই করছেন আমির খানের মেয়ে ইরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মানসিক অবসাদে প্রসঙ্গে আলোচনা করেছেন ইরা।

ভারতের এক গণমাধ্যমকে ইরা জানান, তিনি যে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, তা বুঝতে অনেক সময় লেগেছিল তার। একটা সময় দিনে প্রায় ৮ ঘণ্টা কাঁদতেন, এবং ১০ ঘণ্টা ঘুমিয়ে কাটাতেন। উচ্চশিক্ষার জন্য নেদারল্যান্ড গিয়েছিলেন ইরা, সেখান থেকেও দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

ইরা বলেন, ‘মা আমাকে প্রথম বলেন, আমি বাঁচার তাগিদ হারিয়ে ফেলছি। আমি দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটাতাম, কারণ আমার বাঁচতে ভালো লাগত না।’

ইরা জানান তিনি ক্লিনিক্যাল ডিপ্রেশনে আক্রান্ত, যা নির্দিষ্ট সময় পর পর ফিরে আসে। চিকিৎসা চলছে তার। প্রতি ৮-১০ মাসে এই সমস্যা ফিরে আসে বলে জানান ইরা। সাক্ষাৎকারে ইরা বলেন, ‘এটি মূলত জিনগত সমস্যা। সাইকোলজিক্যালও। কিছুটা সামাজিক প্রভাবও রয়েছে। পুরোটা বুঝতে আমার সময় লেগেছে। আমার পরিবারের অনেকেরই মানসিক সমস্যা রয়েছে। আমি নিজে সঠিক পথ খুঁজে নেইনি এবং ডিপ্রেশনের শিকার হয়েছি।’

আমিরের সঙ্গে ইরার মা রিনা দত্তর চূড়ান্ত বিচ্ছেদ হয় ২০০২ সালে। ১৮ বছরের দীর্ঘ দাম্পত্যে ইতি টেনেছিলেন তারা। তখন ইরার বয়স মাত্র। ইরার মনে কী প্রভাব ফেলেছিল সেই ঘটনা তা জানতে চাইলে ইরা বলেন- ‘বাবা-মা’র বিচ্ছেদ ঘটারই ছিল, তবুও আমার মন খারাপ হয়ে গিয়েছিল। আমি কাউকে কিছু বলিনি যেহেতু তাঁরা চিন্তিত হয়ে পড়বেন আমাকে নিয়ে, আমি খাওয়া-দাওয়া বন্ধ করেছিলাম’।

সম্প্রতি মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষে অগস্তু ফাউন্ডেশনের সূচনা করেছেন ইরা। এই অর্গানাইজেশনের উপদেষ্টা হিসাবে রয়েছেন ইরার বাবা আমির এবং মা রিনা দত্ত। আর্থিকভাবেও মেয়েকে সাহায্য করেছেন আমির।

সূত্র: পিঙ্কভিলা

Tags: আমির খানইরা খান
Previous Post

ভারতে টানা বৃষ্টিতে ৫ জনের মৃত্যু

Next Post

‘সুড়ঙ্গ’র কি সিক্যুয়াল আসবে?

Next Post
চ্যানেল আই অনলাইন সিনেমা প্রজেকশন, খোলা আকাশের নিচে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'সুড়ঙ্গ'র কি সিক্যুয়াল আসবে?

শাহরুখ খান সিনেমার চরিত্রে, চোখে গ্লাস ও মুখে কাপড় বাঁধা. Channel i News - চ্যানেল আই নিউজ

কবে মুক্তি পাচ্ছে 'জওয়ান'র ট্রেলার, জানালেন শাহরুখ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT