চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিন্নধর্মে আমিরের বিয়ে, মওলানা বললেন ‘বৈধ নয়’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:45 অপরাহ্ন 15, জুলাই 2026
in বিনোদন
A A
দুই দম্পতি হাস্যোজ্জ্বলভাবে একত্রে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যক্তিগত জীবন এবং তৃতীয় বিয়ের জেরে এক বড়সড় ধর্মীয় বিতর্কের মুখে পড়লেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান। সম্প্রতি তার ভিন্নধর্মে বিবাহ নিয়ে উত্তরপ্রদেশের একজন বিশিষ্ট মুসলিম ধর্মগুরু বা মওলানা তীব্র আপত্তি প্রকাশ করেছেন এবং আমিরের এই পদক্ষেপের বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন।

ধর্মগুরুর কড়া মন্তব্য, ইসলামিক শরিয়ত ও রীতিনীতি অনুযায়ী, কোনো মুসলিম পুরুষ যদি কোনো অ-মুসলিম বা ভিনধর্মের নারীকে বিয়ে করেন এবং সেই নারী যদি ইসলাম ধর্ম গ্রহণ না করেন, তবে সেই বিবাহকে ইসলামে স্বীকৃতি দেওয়া হয় না।

এই বিষয়ের ওপরেই জোর দিয়ে সংশ্লিষ্ট মওলানা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, ‘ইসলামে কোনো অ-মুসলিমকে এভাবে বিয়ে করা সম্পূর্ণ হারাম। আমির খান একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। সমাজে ও তার অনুরাগীদের ওপর তার গভীর প্রভাব রয়েছে। একজন মুসলিম হয়ে তার এই ধরনের পদক্ষেপ সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পাঠাচ্ছে। শরিয়ত অনুযায়ী এই বিয়ে বৈধ নয়।’

সেই বিতর্কের মাঝেই প্রথমবার সরাসরি মুখ খুললেন আমির। স্পষ্ট জানিয়ে দিলেন, তার কোন স্ত্রীই ইসলাম ধর্ম গ্রহণ করেননি। আমির জানান, তাদের বিয়ে হয়েছে বিশেষ বিবাহ আইনের আওতায়, যেখানে ধর্মের কোন ভূমিকা ছিল না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “গৌরী, কিরণ বা রিনা— কেউই নিজেদের ধর্ম পরিবর্তন করেননি। আমাদের বিয়ে হয়েছিল ‘সিভিল ম্যারেজ’-এর মাধ্যমে। গৌরী তো হিন্দুও নন, তিনি খ্রিস্টান। তবে ধর্মীয় আচারও বিশেষ পালন করেন না।’’ সেই সঙ্গে গোটা বিষয়টি নিয়ে তার শ্লেষাত্মক মন্তব্য, ‘‘সময়ের সঙ্গে সঙ্গে জীবনটা যেন আরও হাস্যকর হয়ে উঠছে!”

আমির আরও জানান, তাদের পরিবারে আন্তঃধর্মীয় বিয়ে কোন নতুন ঘটনা নয়। তার দুই বোনেরই বিয়ে হয়েছে হিন্দু পরিবারে। মেয়েও বিয়ে করেছেন এক হিন্দু যুবককে। আবার তার চাচাতো ভাই মনসুর খানের স্ত্রী খ্রিস্টান। তাই ধর্মের ভিত্তিতে সম্পর্ককে বিচার করার প্রবণতা তাদের পারিবারিক সংস্কৃতির সঙ্গে মেলে না বলেই মত অভিনেতার।

Tags: আমির খানকিরণগৌরীবিতর্কবিয়ে
Previous Post

এপস্টিন বিতর্কে বিল গেটস ফাউন্ডেশনে ওয়ারেন বাফেটের অনুদান বন্ধ

Next Post

কানাডা-যুক্তরাষ্ট্রে ফের তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

Next Post
তীব্র তাপপ্রবাহে মানুষ পানিতে ডুবে সাহায্য চাইছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডা-যুক্তরাষ্ট্রে ফের তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

সিমন বিশ্বকাপে তিন রেকর্ডের দুটি নিজের করে নিলেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে ক্লিনশিটের তিন রেকর্ডের দুটি নিজের করলেন সিমন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT