চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্দায় সত্যজিৎ রায় হয়ে আসছেন আমির খান?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:25 অপরাহ্ন 31, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
সত্যজিৎ রায় ও আমির খান এর কালো-সাদা ছবি, দুজনই চশমা পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ সালটা অনেক তারকার জন্য উল্লেখযোগ্য হলেও বলিউডের মিস্টার পারফেকশনিষ্ট আমির খানের জন্য ছিল নিতান্তই সাদামাটা একটা বছর। এ বছর আমিরকে দেখা যায়নি পর্দায়। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর সিনেমা জগত থেকেও দূরে আছেন এই অভিনেতা। তবে বছর শেষে আমির খানের একটি নতুন ছবি বেশ চমকে দিয়েছে ভক্ত অনুরাগীদের। এ যেন একেবারে সত্যজিৎ রায়ের লুক!

প্রকাশ্যে আসা ছবিটিতে আমির খানকে দেখা গেছে কালো মোটা ফ্রেমের চশমা চোখে। মুখে একটি তামাকের পাইপ। সিগারেটের ধোঁয়া ছুটছে মুখ থেকে।

হঠাৎ করেই আমিরের এমন ছবি দেখে রীতিমতো চমকে গেছেন তার ভক্তরা! তবে কি ভারতের প্রখ্যাত নির্মাতা সত্যজিৎ রায়ের বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন আমির খান? যদিও এর উত্তর এখনো মেলেনি নেটিজেনদের।

তবে শোনা যাচ্ছে এক নতুন ফটোশুট করেছেন ফটোগ্রাফার অবিনাশ গোয়ারিকার। সেই ফটোশুট থেকেই একটি ছবি শেয়ার করেছিলেন তিনি। সঙ্গে লিখেছিলেন, ‘আমার প্রিয় আমিরের সঙ্গে বছরের শেষ শুটিং, একটা দারুণ কিছু আসতে চলেছে।’ ব্যস, অভিনেতার নতুন ফটোশুট দেখে দর্শক-অনুরাগীরা দুইয়ে দুইয়ে চার মেলাতে দেরি করেননি। মন্তব্য করে জানতে চাচ্ছেন, ‘আমির কি সত্যজিৎ রায়ের বায়োপিকে অভিনয় করছেন?’

Tags: আমির খানসত্যজিৎ রায়
Previous Post

পরিবেশ সংরক্ষণে অবদান: ২ হাজার মার্কিন ডলার পেলেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী

Next Post

সবার আগে ২০২৪ সালকে স্বাগত জানালো কিরিবাতি ও নিউজিল্যান্ড

Next Post
নতুন বছর উদযাপনে আকাশে আতশবাজির ঝলকানি. Channel i News - চ্যানেল আই নিউজ

সবার আগে ২০২৪ সালকে স্বাগত জানালো কিরিবাতি ও নিউজিল্যান্ড

বিকাশের প্রতিনিধিরা এনআরবি ডে অ্যাওয়ার্ড ২০২৩ গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এনআরবি ডে অ্যাওয়ার্ড ২০২৩’ পেল বিকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT