চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেলার মুক্তিতেই আমিরের ছবি বয়কটের ডাক!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:32 অপরাহ্ন 14, মে 2025
in বিনোদন
A A
অভিনেতা অজয় দেবগন ও তার সহশিল্পীদের ছবি, সিনেমার প্রচার ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৭ সালে মুক্তি পেয়েছিল আমির খান অভিনীত ছবি ‘তারে জামিন পার’। যার ১৮ বছর পর বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে এই ছবির সিক্যুয়েল ‘সিতারে জামিন পার’। মঙ্গলবার (১৩ মে) প্রকাশ্যে এল যার ট্রেলার।

৩ মিনিটের ট্রেলারে দেখা গেছে যে, আমির একজন বিখ্যাত বাস্কেটবল কোচ, যিনি সম্মান হারিয়েছেন। পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার পরে আদালত তাকে শাস্তিস্বরুপ জরিমানা করে যে তাকে মেন্টালি চ্যালেঞ্জ লোকেদের প্রশিক্ষণ দিতে হবে। জেনেলিয়া তার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন।

ট্রেলারটি পোস্ট করে আমির খানের প্রোডাকশন হাউজ লিখেছে, ‘১ টিংগু বাস্কেটবল কোচ, ১০ তুফানি সিতারে এবং ওদের জার্নি।’ “সবকা আপনা আপনা নর্মাল (সবারই নিজস্ব স্বাভাবিকতা আছে)” স্লোগান নিয়ে এই চলচ্চিত্রটি অন্তর্ভুক্তিমূলক সমাজের পক্ষে কথা বলে এবং এমন একটি বার্তা তুলে ধরতে চায় যা দর্শকদের অন্তর ছুঁয়ে যাবে।

এই সিনেমার মূল লক্ষ্যই হলো সকল ভিন্নতা ও বৈচিত্র্যকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়ার আহ্বান জানানো এবং প্রতিটি মানুষকে তার নিজস্ব স্বাভাবিকতাসহ গ্রহণ করা।

এদিকে ‘সিতারে জামিন পার’র ট্রেলার মুক্তির ২৪ ঘণ্টা না পেরতেই বয়কটের ডাক উঠেছে আমিরের এই ছবির। নেটিজেনদের একাংশের দাবি, ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে পাকিস্তানের পক্ষ নিয়েছে তুরস্ক। আর এই তুরস্ক সফরে গিয়েই সেদেশের রাষ্ট্রপতি রেজেপ তাইপ এরদোগানের সঙ্গে হাত মিলিয়েছিলেন আমির।

সেই ছবি এক্স এ পোস্ট করে নেটিজেনদের একাংশের দাবি, ভারত বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছেন আমির, তাই তার আগামী ছবি বয়কট করা উচিত। আমির ভক্তদের অবশ্য দাবি অভিনেতা তুরস্কে গিয়েছিলেন বেশ কয়েক বছর আগে। তখন ভারতের সঙ্গে তুরস্কের কোন বিরোধ ছিল না। কাজেই তার জন্য এখন তাকে দোষারোপ করার কোনও যুক্তি নেই।

আমির খান প্রোডাকশন প্রযোজিত সিনেমাটিতে ১০জন নতুন অভিনয়শিল্পী অভিনয় করেছেন, যারা হলেন আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর। আরো রয়েছেন জেনেলিয়া ডি সুজা। এর চিত্রনাট্য লিখেছেন দিব্য নিধি শর্মা।

Tags: ‘সিতারে জামিন পার’আমির খানট্রেলারবয়কট
Previous Post

কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধান উপদেষ্টা

Next Post

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ

Next Post
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ

আইসিসির মাসসেরা খেলোয়াড় হিসেবে মিরাজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার আইসিসির মাসসেরা হলেন মিরাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT