চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়োজন সম্পন্ন, রাত পোহালেই আমির-গৌরীর বিয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:22 অপরাহ্ন 04, জুলাই 2026
in বিনোদন
A A
আয়োজনের জন্য প্রস্তুত দম্পতি, বিয়ের দিন কাছাকাছি. Channel i News - চ্যানেল আই নিউজ

চার হাত এক হবে আমির খান ও গৌরী স্প্র্যাটের। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অভিনেতার সমুদ্রমুখী বাড়িতে বেশ ছিমছাম আয়োজনে বসছে বিয়ের আসর।

গৌরী ও আমির দু’জনেই সাধারণভাবে থাকতে ভালবাসেন। তাই তাদের বিয়েও হবে ছিমছামভাবে। একেবারে ঘরোয়া আয়োজন। তাও উপস্থিত থাকবেন প্রায় ১৫০ জন অতিথি। থাকছেন ইন্ডাস্ট্রির বেশ কিছু আমির-ঘনিষ্ঠ প্রযোজক ও পরিচালক।

ইতোমধ্যেই আমিরের ৭০ কোটির বাড়ি এখন সাজে রব রব। বাড়ির নীচ তলায় বাঁধা হয়েছে প্যান্ডেল। তৃতীয় বার বিয়ে করছেন আমির। তবে অভিনেতার বিয়েতে হাজির থাকবেন তার দুই পক্ষের ছেলেমেয়েরা।

উপস্থিত থাকবেন গৌরীর আগের পক্ষের ছেলে। বন্ধুদের জন্য নিজেদের পছন্দের সব খাবার তৈরি করাচ্ছেন তারকাজুটি। গোটাটা হচ্ছে আমির ও গৌরীর তদারকিতে।

অভিনেতার বিয়েতে উপস্থিত থাকবেন তার দীর্ঘদিনের বন্ধু আশুতোষ গোয়ারীকর। থাকবেন প্রযোজক রাজকুমার সন্তোষী। এ ছাড়াও পরিবারের ঘনিষ্ঠজনেরা তো উপস্থিত থাকবেনই। তবে অভিনেতার দুই প্রাক্তন স্ত্রী, রিনা দত্ত ও কিরণ রাও থাকবেন কি না, সেই বিষয়ে কিছু জানা যায় নি।

১৯৮৬ সালে রিনার সঙ্গে বিয়ে হয় আমিরের। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ ঘোষণা করেন। তারকার ভক্তদের চমকে দেয় এই খবর। প্রায় ১৬ বছরের বিবাহিত জীবন শেষ হলেও, দু’জনেই পরবর্তী সময়ে সন্তানদের জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন। এখনও পরিবারের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায়।

অন্যদিকে ২০০৫ সালের ডিসেম্বর মাসে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে আমির বিয়ে করেছিলেন কিরণকে। একসময়ে তারা বিভিন্ন অনুষ্ঠান ও সাক্ষাৎকারে একসঙ্গে উপস্থিত হতেন। একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। তাদের সম্পর্ককে বলিউডের অন্যতম সৃজনশীল জুটি হিসাবে দেখা হত। তবে সেই সম্পর্কেও দাঁড়ি টানেন অভিনেতা। এবার আমির নিজের জীবনের তৃতীয় ইনিংস শুরু করতে চলেছেন।

Tags: আমির খানগৌরী স্প্র্যাটবলিউডসিনেমা
Previous Post

‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি জেল খেটেছি, মাথা নোয়াইনি’

Next Post

মারা গেছেন প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল

Next Post
প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল এর কালো-সাদা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছবি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT