চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে এক ফ্রেমে আমিরের দুই প্রাক্তন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:16 অপরাহ্ন 01, এপ্রিল 2025
in বিনোদন
A A
অভিনেতা আমিরের দুই প্রাক্তন প্রেমিকা একসঙ্গে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

“সতিন মানেই শত্রু” প্রচলিত এ কথা যেন ঈদ-উল-ফিতরে ভুল প্রমাণ করলেন আমির খানের প্রাক্তন স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাও। ঈদে পরস্পরকে জড়িয়ে ধরে, মাথায় মাথা ঠেকিয়ে ফ্রেমবন্দি হয়েছেন রিনা দত্ত ও কিরণ রাও।

পরিচালক কিরণ রাও তার প্রাক্তন স্বামী আমির খানের পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করেন। তার বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। যার মধ্যে আমিরের প্রথম প্রাক্তন স্ত্রী রিনা দত্তের সঙ্গে একটি সেলফিও রয়েছে। তাতে এমন দৃশ্য দেখা যায়। যদিও সেখানে আমির খানকে দেখা যায়নি।

একটি ছবিতে আমিরের মা জিনাত হোসেন নীল স্যুট পরে ক্যামেরাবন্দি হয়েছেন। এরপর কিরণ রাও, রিনা দত্ত, আমিরের দুই বোন নিখাত, ফারহাতের সঙ্গে ছবি তোলার জন্য পোজ দিয়েছেন। কিরণ রাও হলুদ রঙের স্যুট পরেন, রিনা দত্ত পরেছিলেন বেগুনি রঙের শারারা ড্রেস। তারা সকলেই হাসি মুখে ক্যামেরায় পোজ দেন।

আরেকটি ছবিতে আমির খান ও কিরণের ছেলে আজাদ রাও খানকে মধ্যাহ্নভোজের জন্য সবার সঙ্গে টেবিলে বসে থাকতে দেখা যায়। অভিনেতার মেয়ে ইরা খান, তার স্বামী নূপুর শিখরে এবং তার মা প্রীতম শিখরেও আমিরের বাড়িতে আয়োজিত ঈদ উদযাপনে অংশ নেন।

ঈদের দিন আমির খান তার ছেলে জুনাইদ ও আজাদকে সঙ্গে নিয়ে ভক্ত-অনুরাগী, সংবাদমাধ্যমকে ঈদের শুভেচ্ছা জানাতে বাড়ির বাইরে বের হন। তারা তিনজনই সাদা রঙের কুর্তা পরেছিলেন। ঈদের শুভেচ্ছা জানানোর পর সকলের মাঝে কাজু কাটলি বিতরণ করেন আমির খান।

Tags: আমির খানঈদকিরণ রাওরিনা দত্ত
Previous Post

সংস্কার সংস্কারের মতো, নির্বাচন নির্বাচনের মতো চলবে: মির্জা ফখরুল

Next Post

ঈদের অনুষ্ঠানে ধর্ম নিয়ে মমতা ব্যানার্জীর মন্তব্যে শোরগোল

Next Post
মমতা ব্যানার্জী ঈদ অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের অনুষ্ঠানে ধর্ম নিয়ে মমতা ব্যানার্জীর মন্তব্যে শোরগোল

নির্যাতনের শিকার দুই ব্যক্তি, একজন পুরুষ ও একজন মহিলা, বেঁধে রাখা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীসহ একজনকে বেঁধে নির্যাতন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT