চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুরাগ কন্যার বিয়েতে তারকাদের ঢল!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:31 অপরাহ্ন 12, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
বিবাহের মুহূর্তে নবদম্পতি হাসিমুখে একে অপরের দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে করলেন ভারতীয় অভিনেতা ও পরিচালক অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপ। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর গত বুধবার বিদেশী পাত্র প্রেমিক শেন গ্রেগকে বিয়ে করলেন এই তারকা ইনফ্লুয়েন্সার০ কন্যা।

এর আগের বছর বালিতে অনুরাগ কন্যাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শেন। গত সপ্তাহ থেকে শুরু হয় তাদের বিয়ের প্রাক বিবাহ পর্ব।

ইতোমধ্যে তাদের বিয়ের বহু ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছ, শুভ মুহূর্তে হবু স্ত্রীকে দেখে কেঁদে ভাসাচ্ছেন শেন। স্বাভাবিকভাবেই এত দীর্ঘ সময় পর প্রিয় মানুষকে কাছের করতে পেরে আনন্দে নিজেকে ধরে রাখতে পারেননি তিনি। সবার সামনেই কেঁদে ফেলেন।

বিবাহ অনুষ্ঠানে নবদম্পতি একে অপরকে আলিঙ্গন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ
এছাড়াও আলিয়া ও শেনের ভাইরাল হওয়া বিয়ের ছবিতে দেখা যায়, একে অপরকে জড়িয়ে ধরে চুম্বনে ভরিয়ে দেন এই দম্পতি। এদিন অনুরাগ কন্যা আলিয়া পরেছিলেন একটি প্যাস্টেল রঙের লেহেঙ্গা। সঙ্গে ছিল মানানসই জড়োয়ার গয়না, মাথায় হালকা গোলাপি রঙের ওড়না। যা দেখে নেটিজেনদের মাঝে মুগ্ধতা প্রকাশ করতে দেখা গেছে। বিশেষ করে শেনের কান্নার সেই দৃশ্য দেখে ইতিবাচক দৃষ্টিতে নিয়েছেন অনেকে।

ভারতীয় গণমাধ্যমের খবর, তারা অবশেষে বিয়ের পিড়িতে বসলেও এই দম্পতির পরিচয় হয়েছিল একটি ডেটিং অ্যাপ থেকে। তারপর বন্ধুত্ব এবং দীর্ঘদিন বন্ধুত্বের থাকার পর আলিয়াকে ভালোবাসার প্রস্তাব দেন শেন। গত বুধবার বিয়ের মাধ্যমে সেই প্রেমের পূর্ণতা পেল।

চ্যানেল আই অনলাইন এর অনুরাগ কন্যার বিয়ের অনুষ্ঠানে তারকারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আলিয়ার বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের পাশাপাশি দক্ষিণী অনেক তারকারাই। আলিয়া-শেনকে শুভেচ্ছা জানাতে এদিন নামে তারকার ঢল। অনুরাগ ঘনিষ্ঠ বলিউড তারকারা পৌঁছেছিলেন পরিচালকের মেয়ের রিসেপশনে।

পাশাপাশি ছিলেন আলিয়ার সেলেব বান্ধবীরাও। খুশি কাপুর থেকে সুহানা খান সবাই নজর কেড়ে নিয়েছেন বিয়ের অনুষ্ঠানে। ওদিকে মামা অভিষেকের হাত ধরে আলিয়ার রিসেপশনে এসে পৌঁছান সুহানার চর্চিত প্রেমিক অগস্ত্য নন্দা।


শেন-আলিয়াকে নতুন জীবনের শুভেচ্ছা জানাতে পৌঁছেছিলেন অনুরাগের নায়িকা সানি লিওন, সঙ্গী তার স্বামী ড্যানিয়েল। দেখা মিলল নবদম্পতি নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার। শোভিতার পরনে ছিল শিমারি সালোয়ার স্যুট, চুল খোঁপায় বাঁধা, কালো বন্ধগলার কোর্টে চৈতন্যকে দারুণ দেখাচ্ছিল। বউয়ের হাত ধরে বিয়ের আসরে হাজির ববি দেওল। পৌঁছেছিলেন ওরি, নওয়াজউদ্দিন সিদ্দিকি-সহ বলিউডের আরও অনেকে।

Tags: অনুরাগ কাশ্যপবলিউডবিয়েসিনেমা
Previous Post

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রী

Next Post

শমী কায়সারকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত

Next Post
শমী কায়সারকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিতের সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

শমী কায়সারকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত

গোপালগঞ্জে কুয়াশাচ্ছন্ন রাস্তা ও এক ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

তীব্র শৈত্যপ্রবাহে কাঁপছে গোপালগঞ্জ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT