চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ বছর ধরে নির্মিত ছবির রুদ্ধশ্বাস দেড় মিনিট!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:36 অপরাহ্ন 09, মার্চ 2024
in বিনোদন
A A
অ্যাডাম ও পশুরা একসঙ্গে, প্রকৃতি ও জীববৈচিত্র্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল ফেব্রুয়ারিতেই জানা গিয়েছিল আসছে ২৮ মার্চ মুক্তি পেতে যাচ্ছে দেড় দশকের (১৫ বছর) বেশি সময় ধরে নির্মিত হওয়া পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত বহুল প্রত্যাশিত মালায়ালাম চলচ্চিত্র ‘আদুজিভিথাম’। যা ‘দ্য গট লাইফ’ নামেই বেশি পরিচিত। এবার প্রকাশ্যে এলো মুক্তির অপেক্ষায় থাকা ছবিটির ট্রেলার।

১ মিনিট ৩৩ সেকেন্ডের এই ট্রেলার জুড়ে দেখা গেছে পৃথ্বীরাজ সুকুমারনকে, যার চরিত্রের নাম নজীব। ট্রেলার জুড়ে যাকে সৌদি আরবের মরুভূমিতে ছাগলের মতো দাসত্বের জীবনের তিক্ত যন্ত্রণার শিকার হতে দেখা গেছে। হাড়ভাঙা পরিশ্রমের সঙ্গে নজীবের দিন কাটত অর্ধাহারে এমনকি তাকে গোসলের জন্যও পানি দেওয়া হতো না। এরপরই নজীবের ভ্রম ভাঙে। তিনি বুঝে যান, তার স্বপ্ন এবং আকাঙ্ক্ষা মরুর বালির টিলার নিচে চাপা পড়েই থাকবে। সেখান থেকে মুক্তি পেতেই তার যত চেষ্টা ফুটিয়ে তোলা হয়েছে আসন্ন এই ছবির ট্রেলারে।

এছাড়াও পুরো ট্রেলার জুড়ে শোনা গেছে শুধু একটি সংলাপ। যেখানে পৃথ্বীরাজকে বলতে শোনা যায়, ‘আন্দর সে কোয়ি বাহার না জা সাকে’, এবং সেটাই বেশ কয়বার পুনরাবৃত্তি হতে থাকে।

জানা গেছে, ১০ বছরের চিত্রনাট্য ও ৬ বছরের দৃশ্যধারণ শেষে ‘দ্য গট লাইফ’ সিনেমাটি নির্মাণ শেষ হয়েছে। চলচ্চিত্রের দৃশ্যধারণের সময় অভিনেতাকে বেশ কয়েকবার কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। জর্ডানের মরুভূমির তপ্ত রোদে তিনিসহ পুরো টিম অসুস্থ হয়ে যান। এর মাঝে আবার চলে আসে করোনা মহামারি। লকডাউনে মরুভূমিতে টানা ৬০ দিন আটকে থাকতে হয় সবাইকে।

সেই পরিস্থিতি নিয়ে নির্মাতা ব্লেসি বলেন, ‘আমরা যখন জানলাম, করোনা-১৯ মহামারি বিশ্বকে আঘাত করেছে। তখন মরুভূমিতে আসার পর স্বপ্নবিধূর উত্তেজনা ভয়ে পরিণত হয়। ৬০ দিন ধরে আমরা মরুভূমিতে আটকে ছিলাম।’

সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী নির্মাতা ব্লেসি এবং প্রযোজনা করেছে ভিজ্যুয়াল রোমান্স। ভারতের প্রখ্যাত লেখক বেনিয়ামিনের লেখা একই শিরোনামের মালয়ালাম উপন্যাসকে উপজীব্য করে তৈরি হয়েছে এই চলচ্চিত্র। সবচেয়ে বেশি বিক্রীত মালয়ালাম উপন্যাসটি ১২টি ভাষায় অনূদিত হয়েছে।

৯০ দশকের গোড়ার দিকে বুক ভরা স্বপ্ন নিয়ে কেরালা থেকে ভাগ্যের সন্ধানে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো নজীব মোহাম্মদ নামে এক যুবকের জীবনকাহিনী উঠে এসেছে এই উপন্যাসে।

পৃথ্বীরাজ ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জিমি জিন-লুইস, অমলা পল, রিক অ্যাবি। সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন সুনীল কেএস, আর সম্পাদনা করেছেন শ্রীকর প্রসাদ।- পিঙ্কভিলা 

Tags: ‘দ্য গট লাইফ’পৃথ্বীরাজ সুকুমারনমালায়ালাম
Previous Post

কর্মমুখী শিক্ষার প্রসারে সরকার কাজ করে যাচ্ছে: সুজিত রায় নন্দী

Next Post

কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে: সিইসি

Next Post
সিইসি নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে: সিইসি

দুই ব্যক্তি হাসিমুখে দাঁড়িয়ে, একজন ভি-চিহ্ন দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT