চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লিতে বিশ্ব নন্দিত সব ছবির সাথে বাংলাদেশের ‘আদিম’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:44 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
বাংলাদেশের 'আদিম' ছবির প্রদর্শনী, বিশ্বমানের সিনেমা ও শিল্পকলা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির আগে গণঅর্থায়নে নির্মিত বহুল প্রতীক্ষিত ছবি ‘আদিম’ নিয়ে আরও একটি আনন্দ সংবাদ দিলেন নির্মাতা যুবরাজ শামীম। তিনি জানিয়েছেন, আগামি মাসে দিল্লিতে বিশ্ব নন্দিত সব সিনেমার সাথে প্রদর্শীত হবে ‘আদিম’।

আসছে ১২ মে প্রেক্ষাগৃহে ‘আদিম’ মুক্তির তারিখ চূড়ান্ত করেছেন যুবরাজ। খবরটি মানুষের কানে পৌঁছে দিতে কাজ করছেন নির্মাতা। আর এরমধ্যেই তিনি জানালেন, ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য হ্যাবিটেড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য ‘আদিম’কে বেছে নিয়েছেন আয়োজকরা। যেখানে গেল বছরে মুক্তি পাওয়া পুরস্কৃত ও নন্দিত সব ছবি স্থান করে নিয়েছে। সেই সঙ্গে আছে ক্লাসিক সব ছবি।

ফেস্টিভালের ওয়েব সাইটে ইতিমধ্যে আসন্ন উৎসবে স্থান পাওয়া ছবিগুলোর নাম প্রকাশ করা হয়েছে। সেখানে মস্কো জয়ী ‘আদিম’ ছাড়াও দেখা গেছে ই ও, এলভিস, ট্রায়াঙ্গল অব স্যাডনেস এর মতো সিনেমা। আছে কিংবদন্তী নির্মাতা ওংকার ওয়াইয়ের কালজয়ী ছবি ‘ইন দ্য মুড ফর লাভ’!

বিখ্যাত সব ছবির সাথে ‘আদিম’ স্থান পাওয়ায় উচ্ছ্বসিত নির্মাতা যুবরাজ। তিনি জানিয়েছেন, ‘উৎসব কর্তৃপক্ষ মেইল করে ‘আদিম’ এর ব্যাপারে তাঁদের আগ্রহের কথা জানালে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে আমি ফেস্টিভালের ওয়েব সাইটে ঢুকে অতীতে প্রদর্শিত চলচ্চিত্র নিমার্তাদের মাঝে আসগর ফারহাদি, ওংকার ওয়াই,জাফর পানাহীর মতো নির্মাতাদের নাম দেখে নির্দ্বিধায় রাজি হয়ে যাই। ফেস্টিভালের পাঠানো মেইলে উল্লেখ থাকে নেটপ্যাক জ্যুরি অ্যাওয়ার্ডসহ সারা বছরের বিভিন্ন গুরুত্বপূর্ণ উৎসবে পুরস্কৃত হওয়া ছবিগুলো নিয়েই তাঁদের এই আয়োজন।’

আসছে মার্চের ১৮ তারিখ উৎসব শুরু হবে হ্যাবিটেড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চলবে ২৬ মার্চ পর্যন্ত। উৎসবে যোগ দিতে আমন্ত্রণ পেয়েছেন যুবরাজ। তিনি জানিয়েছেন, ১৭ মার্চ দিল্লিতে যাবেন তিনি। উৎসবে তার পরিচালিত ‘আদিম’ প্রদর্শিত হবে ২২ মার্চ স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে।

টঙ্গীর একটি বস্তিতে হয়েছে ‘আদিম’ এর শুটিং। সিনেমার কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই। এর চরিত্ররাও বস্তিতেই বাস করেন। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম যুক্ত আছে বলেও জানান যুবরাজ।

ল্যাংড়া চরিত্রে বাদশা ছাড়াও আদিম এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা। সাউন্ড ও কালারে সুজন মাহমুদ।

Tags: আদিমএলভিসগণঅর্থায়নদিল্লিযুবরাজলিড বিনোদনসিনেমা
Previous Post

ইউনাইটেডের কাছে হার ‘লজ্জাজনক’: জাভি

Next Post

শনিবার সন্ধ্যায় ৬৪ জেলায় রুবাইয়াতের ‘শিমু’

Next Post

শনিবার সন্ধ্যায় ৬৪ জেলায় রুবাইয়াতের ‘শিমু’

গাজীপুরে পোশাক কারখানায় আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা, ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত মালামাল. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT