চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাল ধার চাওয়া নিয়ে নারীদের ঝগড়ায় যুবক খুন

এস কে রাসেল by এস কে রাসেল
8:45 অপরাহ্ন 20, মে 2023
in অপরাধ, কিশোরগঞ্জ, জনপদ
A A
চাল ধার চাওয়া নিয়ে নারীদের ঝগড়ায় যুবক খুনের ঘটনায় নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে খাওয়ার চাল ধার চাওয়া নিয়ে নারীদের ঝগড়াকে কেন্দ্র করে মো. রতন মিয়া (৩২) নামের এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রতিবেশীদের শাবলের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন নিহতের মেয়ে নীলা আক্তার।

শনিবার (২০ মে) সকালের দিকে উপজেলার পূর্ব আব্দুল্লাহপুর দক্ষিণ পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মো. রতন মিয়া পূর্ব আব্দুল্লাহপুর দক্ষিণ পাড়া গ্রামের মো. বিল্লাল মিয়ার ছেলে।

নিহতের মেয়ে নীলা আক্তার জানান, শনিবার সকালে পাশের বাড়ির কলিম উদ্দিনের মেয়ে শিখা (২৯) রতন মিয়ার বাড়ির শান্তার কাছে খাওয়ার চাল ধার নিতে যান। শান্তা চাল দিতে রাজি না হলে দু’জনের মধ্য কথা কাটাকাটির সূত্রপাত ঘটে। দু’জনের ঝগড়ার শব্দ শুনে শান্তার স্বামী রতন মিয়া ঘর থেকে বের হন। পরে শান্তার শিখাদের বাড়িতে গিয়ে কী নিয়ে ঝগড়া হয়েছে তা জানতে চাইলেন তিনি। পরে শিখা, শিখার বাবা কলিম উদ্দিন (৬৫), শিখার মা শরীফা (৫৫) ও শিখার ভাইয়ের স্ত্রী মিনাসহ (২০) পাঁচজন ক্ষিপ্ত হয়ে শাবল নিয়ে রতন মিয়ার ওপর হামলা করেন। এসময় তার পেটে দু’টি আঘাত করলে সাথে সাথে তার পেট থেকে ভুড়ি বের হয়ে যায়। পরে স্থানীয় ও পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় রতনকে উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ সংবাদ পেয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একদি দল ঘটনাস্থলে পরিদর্শন করেন। তিনি বলেন, দু’পরিবারের ঝগড়ার সময় রতন মিয়া নামে এক যুবক খুন হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে এখনও কেউ লিখিত অভিযোগ করেননি। এ ঘটনায় কাউকে এখনও আটক করা হয়নি বলেও জানান তিনি।

Tags: কিশোরগঞ্জযুবক হত্যা
Previous Post

দিল্লিকে হারিয়ে প্লে-অফে ধোনির চেন্নাই

Next Post

রোনালদোকে বায়ার্নে টানতে প্রস্তাব জার্মান ব্যবসায়ীর

Next Post
রোনালদো ফুটবল মাঠে জার্সি নম্বর ৭ সহ উল্লাস করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোকে বায়ার্নে টানতে প্রস্তাব জার্মান ব্যবসায়ীর

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাক্ষাতের ছবি, বাংলাদেশের পতাকা ও রাষ্ট্রপতির প্রতীক পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT