চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসিয়াল করতে গিয়ে এইচআইভি আক্রান্ত এক নারী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:13 অপরাহ্ন 27, এপ্রিল 2024
in আন্তর্জাতিক
A A
একজন মহিলার মুখে ফেসিয়াল প্রসাধনী প্রক্রিয়া চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেক্সিকোতে এক নারী মুখের ত্বকের বলিরেখার সমস্যা দূর করতে ‘ভ্যাম্পায়ার ফেসিয়াল’ করাতে গিয়ে এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, ভাইরাসের সঠিক চিকিৎসা না হলে এইডস রোগে পরিণত হতে ভাইরাসটি সময় নিবে না।

জানা গেছে, সেই নারী যেখানে ফেসিয়াল করাতে গিয়েছিলেন তাদের বৈধ কোনো শংসাপত্র ছিল না। মার্কিন হেল্‌থ এজেন্সি, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এই ধরনের অবৈধ চিকিৎসাকেন্দ্র, স্পা ও পার্লার সম্পর্কে সতর্ক করলেও তা মানছে না তরুণ প্রজন্ম।

বলিরেখা, ওপেন পোর্‌স, ব্রণ কিংবা মেচেতার দাগ সবই দূর করা যায় এই ফেসিয়ালের সাহায্যে তাই এই ধরনের চিকিৎসার সাহায্য নেন সব বয়সি নারীরা।

যেভাবে করা হয় এই ফেসিয়াল:
যাদের ত্বকে এই ফেসিয়াল করা হয় প্রথমে তাদের শরীর থেকে বেশ খানিকটা রক্ত সংগ্রহ করতে হয়। তার পর সেখান থেকে প্লাজমা আলাদা করে ত্বকের উপরের স্তরে সেই তরল ইঞ্জেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়। যার ফলে নতুন কোষ তৈরি হয় তাড়াতাড়ি। পুরনো ক্ষত সারাতে ত্বকের নিজস্ব প্রোটিন অর্থাৎ কোলাজেন উৎপাদন বেড়ে যায়। যে হেতু গোটা পদ্ধতিটি ‘লোকাল অ্যানাসন্থেসিয়া’ দিয়ে ‘মাইক্রোনিডল’ পদ্ধতিতে করানো হয়, তাই ত্বকে বিশেষ ব্যথা অনুভূত হয় না। কিন্তু এই ফেসিয়ালে সূচের ব্যবহার রয়েছে। তাই পরিচ্ছন্নতার বিষয়ে সতর্ক না হলে ‘এইডস’-এর মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকেই যায়।

Tags: এইচআইভি আক্রান্তনারীমেক্সিকো
Previous Post

ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, বিশ্ববিদ্যালয় শিক্ষিকার হাতে হাতকড়া

Next Post

যাত্রীর মলদ্বার থেকে উদ্ধার কোটি টাকার স্বর্ণ!

Next Post
মাথার উপরে স্বর্ণের বার হাতে ধরা একজন ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যাত্রীর মলদ্বার থেকে উদ্ধার কোটি টাকার স্বর্ণ!

সিলেটের ঐতিহাসিক স্থাপনা ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রফি উন্মোচনে উঠে এলো সিলেটের ঐতিহাসিক স্থাপনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT