চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাঁত ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

আখতারুজ্জামান by আখতারুজ্জামান
4:57 অপরাহ্ন 31, জুলাই 2023
in জনপদ, পাবনা
A A
নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাস্থলে শত শত মানুষ জড়ো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনায় তাঁত ব্যবসায়ীকে কুপিয়ে দু’পা বিচ্ছিন্ন করে নৃশংসভাবে হত্যা। ইনসেটে ইলিয়াস হোসেনের ছবি।

পাবনায় ইলিয়াস হোসেন (২৮) নামে এক তাঁত ব্যবসায়ীকে দেহ থেকে দু’পা কুপিয়ে বিচ্ছিন্ন করে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ৩১ জুলাই সকাল ১১ টার দিকে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ঘোপাঘাটা গ্রাম থেকে ইলিয়াসের লাশ উদ্ধার করে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারও সঙ্গে পুর্ব বিরোধের জের ধরে তাকে খুন করা হয়েছে।

নিহত ইলিয়াস হোসেন পাবনা সদর উপজেলার জালালপুর নতুনপড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ইলিয়াস হোসেন গতকাল রোববার দুপুরে পাবনা শহরে ব্যবসার কাজের কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর গভীর রাত পর্যন্ত বাড়িতে না আসায় পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা বিভিন্ন আত্মীয়-স্বজন ও পাড়া মহল্লায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি। এ অবস্থায় সোমবার বেলা ১১টার দিকে গয়েশপুর ইউনিয়নের ধোপাঘাটা মোড়ের রাস্তার পাশে ইলিয়াসের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পাবনা থানা পুলিশ দুপুরে দু’পা বিচ্ছিন্ন অবস্থায় ইলিয়াসের লাশ উদ্ধার করে নিয়ে আসে। লাশের ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কী কারণে এবং কারা ইলিয়াসকে নৃশংসভাবে হত্যা করেছে তা এখনো স্পষ্ট হয়নি।

নিহতের বাবা আব্দুল মান্নান বলেন, আমার ছেলের সঙ্গে কারও কোন বিরোধ থাকার কথা নয়। তারপরও অন্য কোন কারণে ছেলেকে পূর্বপরিকল্পনা অনুযায়ী নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ছেলে হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, দু’পা বিচ্ছিন্ন করে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে ইলিয়াসকে। তার সারা গায়ে অসংখ্য ধারালো অস্ত্রের ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোন এ সময় তাকে হত্যা করে এখানে মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। পূর্ববিরোধের জের ধরে খুন করা হতে পারে। খুনের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

একাধিক সুত্র জানায়, চরমপন্থী কানেকশনে ইলিয়াসকে নৃশংসভাবে হত্যা করা হতে পারে। এক সময় এলাকাটি চরমপন্থী অধ্যূষিত হিসেবে পরিচিত ছিল। কয়েক বছর আগে এই এলাকা থেকে বেশ কয়েকজন চরমপন্থী সদস্য পুলিশের কাছে আত্মসমর্পন করেন।

স্বজনদের উদ্ধৃতি দিয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গত ৯ জুলাই নিহত ইলিয়াসের ভাতিজা সোহাগের সঙ্গে আত্মসমর্পণ করা স্থানীয় এক চরমপন্থীর কোন বিষয় নিয়ে ঝামেলা হয়। পুলিশ এ বিষয়টিসহ আরও একাধিক বিষয় নিয়ে মাঠে কাজ করছে।

Previous Post

ক্রিকেটাররা চোট নিয়ে আইপিএলে খেলবে, ভারতের হয়ে নয়!

Next Post

৮ বছরে বদলে গেছে দাসিয়ারছড়া ছিটমহল

Next Post
দাসিয়ারছড়া ছিটমহলে আধুনিক বাড়ির দৃশ্য, সবুজ পরিবেশের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

৮ বছরে বদলে গেছে দাসিয়ারছড়া ছিটমহল

আওয়ামী লীগের আয় কমে ব্যয় বেড়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT