চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষা প্রতিষ্ঠানে চলছে ভি-আর প্রদর্শনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:25 অপরাহ্ন 05, মে 2025
in বিনোদন
A A
শিক্ষা প্রতিষ্ঠানে ভি-আর প্রযুক্তি প্রদর্শনীতে শিক্ষার্থীরা VR হেডস পরিধান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশব্যাপী শিল্প ও সংস্কৃতিকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং শিল্পকলাকে সমাজের প্রাণ কেন্দ্রে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নতুন উদ্যমে কাজ করে চলেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এই ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের আয়োজনে ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদের ভার্চুয়াল-রিয়ালিটি ট্যুর বা প্রদর্শনী দেখানোর কার্যক্রম চলছে।

এই কার্যক্রমের অংশ হিসাবে ভি-আর এ “৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী”, “পোস্টারে জুলাই অভ্যুত্থান” ও “জুলাইয়ের বীর কন্যা” শীর্ষক প্রদর্শনী তিনটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখানো হচ্ছে।

সোমবার (৫ মে) কালশী ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ে ভি আর প্রদর্শনীর আয়োজন করা হয়। ১ মে মীরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে ও ৩০ এপ্রিল ২০২৫ রোজ গার্ডেন গ্রামার স্কুলে এই প্রদর্শনী দেখানো হয়।

এরআগে স্পন্দন বিদ্যালয় কল্যাণপুর শাখায় ২ মার্চ, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে ২৭ ফেব্রুয়ারি, ব্লুমিং সান স্কুলে ২৪ ফেব্রুয়ারি, লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ (স্কুল শাখা )-এ ২৩ ফেব্রুয়ারি, আইডিয়াল মডেল প্রাথমিক বিদ্যালয়ে ২০ ফেব্রুয়ারি এবং একরামুন্নেছা গার্লস হাই স্কুলে ১৯ ফেব্রুয়ারি ভি-আর প্রদর্শনীর আয়োজন করা হয়।

শিক্ষা প্রতিষ্ঠানে চলছে ভি-আর প্রদর্শনী, শিক্ষার্থীরা প্রযুক্তি উপভোগ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ গত ১৮ ফেব্রুয়ারি সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজে, ১৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে, ১৬ ফেব্রুয়ারি শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে, ৯ ফেব্রুয়ারি কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজে, ৬ ফেব্রুয়ারি রামপুরা হাই স্কুলে এবং ৫ ফেব্রুয়ারি তারিখ ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে এই প্রদর্শনী দেখানো হয়েছে।

ভি-আর (ভার্চুয়াল রিয়ালিটি) প্রদর্শনীসমূহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের নতুনতর তথ্য প্রযুক্তি এবং বাংলাদেশের সমসাময়িক শিল্পকলায় অভিজ্ঞ করে তোলার ক্ষেত্রে সহায়ক হবে, যা শিক্ষার্থীদের সৃষ্টিশীল ও সৃজনশীল মনন বিকাশে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে ।

শিক্ষা প্রতিষ্ঠানে ভি-আর প্রদর্শনীতে শিক্ষার্থীরা VR হেডসেট ব্যবহার করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় ১৯ ডিসেম্বর ২০২৫ এ বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে “৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য” প্রদর্শিত হয়। বাংলাদেশের ১৫০ জন শিল্পীর ১৭৮টি ভাস্কর্য নিয়ে জাতীয় চিত্রশালা গ্যালারিতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে দেশের সমকালীন ভাস্কর্য চর্চা ও সমসাময়িক শিল্পচর্চার নানা বৈশিষ্ট্য এবং ঐতিহ্যবাহী নানা মাধ্যম ও কলাকৌশলের শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। এটিকে স্থায়ীভাবে সংরক্ষণের নিমিত্তে ভার্চুয়াল রিয়ালিটি (ভি-আর) এর মাধ্যমে পূন:নির্মাণ করা হয়েছে, যাতে দেশ ও দেশের বাইরে প্রত্যন্ত অঞ্চল থেকেও সাধারণের কাছে সহজেই এর ভার্চুয়াল প্রদর্শনী দেখা ও সম্পৃক্ত করার সুযোগ মেলে।

ভি-আর এর মাধ্যমে “পোস্টারে জুলাই অভ্যুত্থান” বৈষম্যহীন কোটা সংস্কার আন্দোলন থেকে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত সময়ে শিল্পী দেবাশিস চক্রবর্তীর ডিজিটাল ড্রইং-এ নির্মিত শতাধিক পোস্টার থেকে বাছাইকৃত ২০টি পোস্টার নিয়ে লাইভ এবং এ-আর (অগমেন্টেড রিয়ালিটি) ও ভি-আর (ভারচুয়াল রিয়ালিটি) প্রদর্শনী তৈরী করা হয়েছে। প্রদর্শনী জাতীয় চিত্রশালার ৫ নং গ্যালারিতে প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় গত ৭ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত প্রদর্শিত হয়। এ ধরনের প্রদর্শনীতে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে দর্শক পোস্টারগুলোর কনটেক্সট ও পরিপ্রেক্ষিতের নানা ভিডিও ফুটেজ, নিউজ ও তথ্যের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের বিষয়ে বিস্তারিত জানার সুযোগ তৈরি করবে।

“ঐ নূতনের কেতন ওড়ে” শীর্ষক ভি আর প্রদর্শনীর মাধ্যমে ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী দেয়াললিখন ও দেয়ালচিত্রের আন্দোলনসহ, আলোকচিত্রে আন্দোলনের প্রামাণ্য দলিল তুলে ধরে বহুমাত্রিক একটি আর্কাইভ গড়ে তোলার প্রাথমিক প্রয়াস হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। প্রদর্শনীগুলো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে স্থায়ীভাবে সংরক্ষণ করেছে একাডেমির প্রযোজনা বিভাগ। ঐ নূতনের কেতন ওড়ে প্রদর্শনীটি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে স্থায়ীভাবে আর্কাইভ করে ১৫ – ২৬ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত জাতীয় চিত্রশালার ৫ নং গ্যালারি তে প্রদর্শীত হয়।

Tags: লিড বিনোদনশিল্পকলাশিল্পকলা একাডেমি
Previous Post

খাদ্য নিরাপত্তার পাশাপাশি কৃষকের স্বার্থও দেখতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Next Post

সোনাদিয়ায় লাইফ জ্যাকেট পরিহিত যুবকের মরদেহ উদ্ধার

Next Post
কৃষি জমির উপর বাংলাদেশের বিভিন্ন জেলার মানচিত্র ও চ্যানেল আই লোগো।. Channel i News - চ্যানেল আই নিউজ

সোনাদিয়ায় লাইফ জ্যাকেট পরিহিত যুবকের মরদেহ উদ্ধার

স্বাস্থ্য কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT