চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্বালানি নিরাপত্তা ও ডিকার্বনাইজেশন বিষয়ে সেমিনার শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:44 অপরাহ্ন 11, ডিসেম্বর 2022
in বাংলাদেশ
A A
বিশ্বমানের গ্যাস টারবাইন প্রযুক্তি বিষয়ক সেমিনার, ঢাকা ২০২২. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্বালানি নিরাপত্তা এবং ডিকার্বনাইজেশন খাতের অগ্রগতি সাধনের লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদন শিল্পের সর্বাধুনিক সল্যুশন ও সার্ভিসকে সামনে রেখে ‘২০২২ গ্যাস টারবাইন টেকনিক্যাল সেমিনার ইন বাংলাদেশ’ শিরোনামে সেমিনারের আয়োজন করেছে মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের পাওয়ার সল্যুশন ব্র্যান্ড মিৎসুবিশি পাওয়ার।

রোববার ১১ ডিসেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দুই দিনব্যাপী এই সেমিনারের উদ্বোধন হয়।

সেমিনারের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রতিনিধি, মিৎসুবিশির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় অংশীদাররা অংশগ্রহণ করেন।

স্বগত বক্তব্যে মিৎসুবিশি পাওয়ার এশিয়া প্যাসিফিকের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার ওসামু ওনো বলেন, এশিয়া প্যাসিফিকের দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম, যেখানে মিৎসুবিশি পাওয়ার ১৯৬০ সালে সফলভাবে একটি স্টিম টারবাইন সরবরাহ করেছিল। সেই থেকে আজ পর্যন্ত আমরা আমাদের প্রতিশ্রুতিতে অবিচল রয়েছি এবং দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ২০% এর দায়বদ্ধতা বহন করছি।

তিনি বলেন, সম্ভাব্য অগ্রগতি ধরে রাখতে পারলে এ দেশের বিদ্যুৎ খাতের অপার সম্ভাবনা রয়েছে। আমাদের মূল্যবান অংশীদার ও গ্রাহকদের সাথে নিয়ে আমরা বাংলাদেশের জ্বালানির চাহিদা বিবেচনায় জিরো কার্বন নির্গমনের লক্ষ্য অর্জনে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে বাংলাদেশ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মো. হাবিবুর রহমান বলেন, আমরা ক্লিন ও গ্রিন এনার্জির দিকে এগোচ্ছি। ইতোমধ্যে আমরা চট্টগ্রামে একটি হাইড্রোজেন প্ল্যান্ট করেছি। এছাড়া জাপানসহ বেশ কিছু দেশের সঙ্গে রিনিউয়েবল এনার্জি নিয়ে উল্লেখযোগ্য অগ্রগিত হয়েছে। জাপান আমাদের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী, তাদের কাছে আমরা সামনের দিনে আরও সহযোগিতা প্রত্যাশা করি।

সারা দেশে ১০০% বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যমাত্রা অর্জনের পর, আমাদের অন্তর্বর্তীকালীন লক্ষ্য হল সকলের জন্য সাশ্রয়ী, উন্নত মানের এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য পূরণে মিৎসুবিশি পাওয়ার বাংলাদেশের পাশে থাকবে।

তিনি ‘মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা’ এর কথা উল্লেখ করে হাইড্রোজেন প্রযুক্তি ব্যবহারের উপর আগ্রহ প্রকাশ করেন এবং গ্রিন হাইড্রোজেন ও ব্লু হাইড্রোজেনের মতো পরিষ্কার ও নবায়নযোগ্য শক্তির উৎস ব্যবহারের উপর জোর দেন।

তিনি বলেন, ইতোমধ্যে আমরা চট্টগ্রামে একটি হাইড্রোজেন প্ল্যান্ট করেছি। এছাড়া জাপানসহ বেশ কিছু দেশের সঙ্গে রিনিউয়েবল এনার্জি নিয়ে উল্লেখযোগ্য অগ্রগিত হয়েছে। জাপান আমাদের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী, তাদের কাছে আমরা সামনের দিনে আরও সহযোগিতা প্রত্যাশা করি।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. মাহবুবুর রহমান দেশের জ্বালানি খাতের চাহিদা পূরণে প্রধান প্রধান সহযোগিতামূলক প্রকল্পসমূহ তুলে ধরেন। তিনি বলেন, আমরা জ্বালানি খাতে গত এক দশকে অনেক উন্নতি করেছি, জ্বালানি খাতে উন্নয়নে আমাদের সঙ্গে মিৎসুবিশি সহযোগী হিসেবে আগে থেকেই সম্পৃক্ত ছিল। ভবিষ্যতে এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

মিৎসুবিশি পাওয়ারের গ্যাস টারবাইনগুলি সারা দেশে পাঁচটি বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশের পাওয়ার গ্রিডকে সহযোগিতা করছে। এর এম৭০১এফ গ্যাস টারবাইনটি হরিপুরে বাংলাদেশের প্রথম বৃহৎ-শ্রেণীর গ্যাস টারবাইন হিসেবে ইনস্টল করা হয়েছিল এবং ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত এটি দেশের সবচেয়ে দক্ষ ও নির্ভরযোগ্য টারবাইনগুলোর একটি। সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য প্ল্যান্টগুলো কার্যকর রাখতে বিক্রয়োত্তর এবং অপারেশন ও রক্ষণাবেক্ষণ সার্ভিসে স্বয়ংসম্পূর্ণ রাখা হয়।

Tags: জ্বালানি নিরাপত্তা
Previous Post

মানুষ জয়ীদের মনে রাখে, পরাজিতদের নয়

Next Post

ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

Next Post
কৃষকরা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

বাংলাদেশে করোনাভাইরাস টিকা কার্যক্রমের ছবি, স্বাস্থ্যকর্মী ও মানুষ টিকা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২৯

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT