চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার ঐতিহাসিক শহর জাসপারে ভয়াবহ অগ্নিকাণ্ড

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
11:40 পূর্বাহ্ন 27, জুলাই 2024
in আন্তর্জাতিক
A A
জাসপার শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্রুত এগিয়ে আসা বিশালাকৃতির ভয়াবহ দাবানলের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কানাডার ঐতিহাসিক শহর জাসপারের অর্ধেক অংশ। আগুনের তীব্রতা এতটাই বেশি যে, ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন এখন তাদের লক্ষ্য হলো যতটা সম্ভব ভবনগুলো রক্ষা করা।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন এখনও নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। এছাড়া সামনে আবহাওয়া আরও উষ্ণ থাকতে পারে। দাবানলে এখন পর্যন্ত কোন মানুষের মৃত্যু হয়নি। তবে ২০ হাজার পর্যটক এবং ৫ হাজার স্থানীয় বাসিন্দা আলবার্তা প্রদেশের উঁচু পাহাড়ি অঞ্চলে চলে গেছেন।

জাসপারের ন্যাশনাল পার্ক সর্বশেষ আপডেটে জানিয়েছে, আগুনে এখন পর্যন্ত ৮৯ হাজার একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আশাপাশের জায়গাগুলো দাবানলের ঝুঁকিতে নেই। বাতাস আগুনের তীব্রতা এবং ধোঁয়ার কারণে দাবানলটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

আগুনের ভয়াবহতায় আলবার্টা প্রদেশের বেশিরভাগ সড়ক মাটির সঙ্গে মিশে গেছে। এছাড়া যেসব জায়গায় এক সময় বাড়ি ছিল সেগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আলবার্টা প্রদেশের পাশাপাশি পার্শ্ববর্তী ব্রিটিশ কলম্বিয়ার বিভিন্ন জায়গাতেও সক্রিয় দাবানল জ্বলছে।

আলবার্টার প্রধানমন্ত্রী ড্যানিয়েলে স্মিথ ভয়াবহতার ব্যাপারে স্পষ্ট তথ্য জানাতে পারেননি। তবে তিনি বলেছেন, ইতিমধ্যে ৩০ থেকে ৫০ শতাংশ ভবন পুড়ে গেছে। তিনি আরও জানিয়েছেন, জাসপার জাতীয় পার্কটি এই শহরের কয়েক প্রজন্মের জন্য একটি গৌরব ছিল। কিন্তু আগুন সবকিছু শেষ করে দিয়েছে।

শহরটিতে প্রতি বছর প্রচুর পরিমাণ পর্যটক আসেন। দাবানলের কারণে তারা সবচেয়ে বেশি বেকায়দায় পড়েন। অনেকেই এখন সেখানে আটকা পড়ে গেছেন।

Tags: কানাডা
Previous Post

ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই দেশে সহিংসতা চালানো হয়েছে: প্রধানমন্ত্রী

Next Post

প্রতিটি হামলার ঘটনার বিচার হবে, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি নয়: পররাষ্ট্রমন্ত্রী

Next Post
পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিটি হামলার ঘটনার বিচার হবে, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি নয়: পররাষ্ট্রমন্ত্রী

প্যারিস অলিম্পিকের উদ্বোধনীতে দক্ষিণ কোরিয়ার পতাকা বহন করছে ক্রীড়াবিদরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে সাউথ কোরিয়ার বহরকে নর্থ কোরিয়া ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT