চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেলপথ দিয়ে হাঁটার সময় কাটা পড়ে বাকপ্রতিবন্ধীর মৃত্যু

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
3:08 অপরাহ্ন 14, জানুয়ারি 2024
in কক্সবাজার, জনপদ
A A
রেলপথে হাঁটার সময় কাটা পড়ে একজনের মৃত্যু, শোকপ্রকাশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের চকরিয়ায় রেলপথ দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে শাহ আলম নামের এক বাকপ্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। নিহত শাহ আলমের বাড়ি বরইতলী ইউনিয়নের পশ্চিম পাড়ায় বলে জানা গেছে।

রোববার ১৪ জানুয়ারি ভোরে উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী মো. শিহাব বলেন, ফজরের পর শাহ আলমকে রেলপথ ধরে হাঁটতে দেখে যায়। কিছুক্ষণ পর ঢাকা থেকে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি ওই এলাকা অতিক্রম করে। পরে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয় বলে জানান তিনি। এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান।

তিনি জানান, ভোরে ফজরের নামাজ শেষে রেল লাইনের ওপর হাঁটছিলেন শাহ আলম। এ সময় ট্রেনে কাটা পড়ে তার শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রেলপথ দিয়ে চলাচলে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা।

Tags: কক্সবাজারচকরিয়াট্রেনে কাটা পড়ে
Previous Post

ডিজিটাল বাংলাদেশ নির্মাণে আওয়ামী লীগের ভূমিকা

Next Post

‘চামড়া শিল্প’কে টেকসই হিসেবে গড়তে কার্যকর অংশগ্রহণের বিকল্প নেই

Next Post
চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে পরিবেশ, জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘চামড়া শিল্প’কে টেকসই হিসেবে গড়তে কার্যকর অংশগ্রহণের বিকল্প নেই

গাজা যুদ্ধের শততম দিন উদযাপন করছে ফিলিস্তিনিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শততম দিনে গড়িয়েছে গাজা যুদ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT