চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় কণ্ঠশিল্পী লিলি ইসলামের একক সঙ্গীতায়োজন

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
10:30 পূর্বাহ্ন 13, জুলাই 2024
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশি কণ্ঠশিল্পী লিলি ইসলামের একক সঙ্গীতায়োজনের পারফরম্যান্স. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার টরেন্টোতে হোপ ইউনাইটেড চার্চে অনুষ্ঠিত হয়ে গেল “আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল আনন্দ গান গা রে হৃদয় ” শীর্ষক কণ্ঠশিল্পী লিলি ইসলামের একক রবীন্দ্রনাথের গানের সন্ধ্যা। সঙ্গে সঙ্গীত এবং আবৃত্তি পরিবেশন করেন অন্যস্বর টরন্টো এবং অন্যথিয়েটার এর শিল্পীরা।

অনুষ্ঠানের প্রথম ভাগে ছিল অন্যস্বরের শিল্পীদের সঙ্গীত পরিবেশনা। অনুষ্ঠানে আসিফ চৌধুরী বিশ্বকবির ১৯১২ সালে শিলাইদহে বসে দাদরা তালের এবং পিলু রাগের লেখা ‘কোলাহল তো বারণ হলো’ পূজা পর্যায়ের গানটি পরিবেশনা করেন। মৈত্রেয়ী দেবী পরিবেশন করেন রাগ কীর্তন ,দাদরা তালের ” আমি তখন ছিলাম মগন গহন ঘুমের ঘোরে যখন বৃষ্টি নামলো” গানটির রচনাকাল ১৯৩৭ খ্রিস্টাব্দ। ফারজানা বেবী কবির শান্তিনিকেতনে ১৯১৪ সালে লেখা বেহাগ রাগের , তেওড়া তালের “মেঘ বলেছে যাব যাব” এই গানটি পরিবেশন করেন।

রিক্তা মজুমদার প্রেম পর্যায়ের দাদরা তাল, বিভাস রাগের “হৃদয়ের একুল ওকুল দুকূল ভেসে যায়” গানটি পরিবেশন করেন। গানটির রচনাকাল ১৮৯৩। কণ্ঠশিল্পী মেহজাবিন বিনতে ওসমান পরিবেশন করেন আড় খেমটা তালের এবং পিলু কারাংরা পরজ কীর্তন রাগের “আমার প্রাণের পরে চলে গেল কে”। শিরিন চৌধুরী পরিবেশন করেন খ্যামটা তালের , কাফি রাগের ” মম চিত্তে নিতি নৃত্যে “। গানটির রচনাকাল ১৯১০। রনি মজুমদার পরিবেশন করেন প্রকৃতি পর্যায়ের কালাংরা ভৈরবী রাগের, কাহারবা রাগের ” আমার যেদিন ভেসে গেছে “। গানটির রচনাকাল ১৯৩৭। কণ্ঠশিল্পী ফারহানা শান্তা পরিবেশন করেন রাগ- কীর্তন এবং তেওড়া তালে “খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে”। গানটি কবিগুরু শাহজাদপুরে বসে ১৮৯২ সালে লিখেন ।

অন্যস্বর টরন্টো এর শিল্পীদের সঙ্গীতের পর ২০ মিনিটের বিরতির পর সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতশিল্পী লিলি ইসলাম । প্রচলিত অপ্রচলিত মিলিয়ে তিনি বেশকিছু রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন তিনি। প্রতিটি গানই দারুণ উপভোগ্য ছিলো। সঙ্গে বাড়তি পাওনা ছিলো, ছোট ছোট করে তার অভিজ্ঞতা, স্মৃতি থেকে কিছু কথা জুড়ে দেওয়া। দর্শক শ্রোতারা দারুণভাবে উপভোগ করেছেন কথার মাঝে সঙ্গীত পরিবেশনা। কীবোর্ড এ ছিলেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক জাহিদ হোসেন, তবলায় রনি পালমার, মন্দিরায় জনি ফ্রান্সিস গোমেজ।উপস্থাপনায় ছিলেন আহমেদ হোসেন এবং মুনিমা শারমিন। শব্দ নিয়ন্ত্রণ করেছেন মামুনুর রশীদ।

যথারীতি ঘোষণা অনুযায়ী ঘড়িতে ঠিক আট বেজে উঠার সঙ্গে সঙ্গে অনুষ্ঠান শুরু হয়। প্রথম পর্বের অন্যস্বরের কন্ঠশিল্পীদের সঙ্গীতের পর পর আবৃত্তিকারবৃন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের “দু:সময়”কবিতাটির নিরীক্ষাধর্মী আঙ্গিকে উপস্থাপন করেন যা দর্শক শ্রোতাদের করেছে চমৎকৃত। আবৃত্তি করেছেন মুনিমা শারমিন, আহমেদ হোসেন, দিলারা নাহার বাবু, ফারিয়া শারমিন সেহেলি, ফারিহা রহমান, নার্গিস রুপক। যথারীতি প্রতিটি অনুষ্ঠানের মতো মঞ্চ সজ্জাও ছিল দৃষ্টি নন্দন । নান্দনিক স্টেজটি তৈরি করেছেন বদরুদ্দোজা সিদ্দিকী।

অনুষ্ঠানের আর্থিক পৃষ্ঠপোষকতা করেছেন মঈন হোসেন ময়না, নার্গিস রুপক, মুনির বাবুসহ অনেকে। সব মিলিয়ে এটি ছিল অন্যস্বর টরন্টো এবং অন্য থিয়েটার টরন্টোর আরও একটি সফল আয়োজন।

Tags: কানাডালিলি ইসলাম
Previous Post

মোটরসাইকেল চাপায় শিশু নিহত

Next Post

পরিবর্তন এলো ইউরোর গোল্ডেন বুটের নিয়মে

Next Post
ইউরো ফুটবল, গোল্ডেন বুট, খেলোয়াড়, স্টেডিয়াম, পুরস্কার. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবর্তন এলো ইউরোর গোল্ডেন বুটের নিয়মে

বাইডেন বক্তৃতা দিচ্ছেন, সমর্থকরা উৎসাহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বনেতাদের ভুল নামে ডাকার পর বাইডেন বললেন, ‘আমি ঠিক আছি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT