চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘস্থায়ী ব্যাটারির যে স্মার্টফোনে মিলবে দুর্দান্ত পারফরম্যান্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:44 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2025
in তথ্যপ্রযুক্তি
A A
নতুন স্মার্টফোনের তিনটি রঙের মডেল, উন্নত ক্যামেরা ও ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এন্ডলেস ব্যাটারি, স্ন্যাপড্রাগন পাওয়ার’ ট্যাগলাইনের এ স্মার্টফোনটিতে দুর্দান্ত ব্যাটারির পাশাপাশি রয়েছে ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা। এছাড়াও স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর ও ১৪৪ রিফ্রেশ রেটের সমন্বয়ে অসাধারণ পার্ফরম্যান্স নিশ্চিত করায় টেকপ্রেমীদের নজর কাড়ছে স্মার্টফোনটি।

স্মার্টফোনে থাকা ৭০০০ মিলি অ্যাম্পিয়ারের আকর্ষণীয় ব্যাটারি দেশীয় স্মার্টফোন বাজারে সবচেয়ে দীর্ঘস্থায়ী ব্যাটারির মধ্যে অন্যতম। ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধার এই স্মার্টফোনটি একবার ফুল চার্জ দিয়ে টানা দুইদিন পর্যন্ত নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। এছাড়াও ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা থাকায় স্মার্টফোনটি পাওয়ারব্যাংক হিসেবে কাজ করবে, যা দিয়ে অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইসও চার্জ দেওয়া যাবে। ফলে দূরযাত্রায় ট্র্যাভেলপ্রেমীদের উপযুক্ত সঙ্গী হতে পারে ডিভাইসটি।

স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের ৬৮৫ মোবাইল প্ল্যাটফর্ম স্ন্যাপড্রাগন প্রসেসর, যা ফোনটির এফিশিয়েন্সি বাড়িয়ে তুলে নিত্যদিনের ব্যবহারে গ্রাহককে দেবে আরও স্মুথ ও ফাস্ট পারফরম্যান্স। এছাড়া উন্নত মানের চিপসেট ব্যবহার করায় ব্যাটারি সাশ্রয়ী এ ফোনটি তুলনামূলক কম গরম হয়।

ডিভাইসটির আরেকটি অন্যতম বৈশিষ্ট্য এর বিশাল সাইজের ডিসপ্লে ও দুর্দান্ত রিফ্রেশ রেট। যেকোনো ভিডিও কনটেন্ট দেখা থেকে শুরু করে অন্যান্য কনটেন্ট ও এন্ড্রয়েড গেম অত্যন্ত ক্লিয়ার ও স্মুদ ভিজ্যুয়ালে উপভোগ করতে স্মার্টফোনটিতে রয়েছে ৬ দশমিক ৯ ইঞ্চি সাইজের ফুল এইচডি ডিসপ্লে, সাথে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট; যা শাওমি ফ্যানদের কাছে স্মার্টফোনটিকে ভীষণ আকর্ষণীয় করে তুলেছে। এছাড়া ডিভাইসটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। ফলে সূর্যের আলোতে বা প্রয়োজন অনুযায়ী স্ক্রিনের ব্রাইটনেস অটোমেটিক বাড়ানো-কমানোর মাধ্যমে গ্রাহকের চোখের সুরক্ষাতেও ভূমিকা রাখবে ডিভাইসটি।

স্মার্টফোনটির ক্যামেরা অপশনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও এআই ক্রাফটেড ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। যা দিয়ে দিনের পাশাপাশি রাতের অন্ধকারেও অনায়াসে স্পষ্ট ও পরিষ্কার সব ছবি তোলা যাবে। এছাড়া ডিভাইসটির ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার মাধ্যমেও গ্রাহক পাবেন চমৎকার সেলফি অভিজ্ঞতা।

গ্রাহকের প্রাইভেসির কথা চিন্তা করে ডিভাইসটিতে দেওয়া হয়েছে এআই ফেস লক ও সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা। ফলে সুরক্ষিতভাবে দ্রুততম সময়ে সহজেই ফোনটি আনলক করতে পারবেন গ্রাহক। এছাড়া ডিভাইসটিতে রয়েছে আইপি ৬৪ রেটিং, যা স্মার্টফোনটিকে পানির ছিঁটেফোটা ও ধুলাবালি থেকে দেবে বাড়তি সুরক্ষা। ফলে হালকা বৃষ্টি বা যেকোনো আবহাওয়ায় ডিভাইসটি হতে পারে গ্রাহকের নিশ্চিন্ত সঙ্গী।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দীন চৌধুরী বলেন, “আমরা রেডমি ১৫ লঞ্চ করেছি, বৃহৎ ৭০০০ মিলি অ্যাম্পিয়ারের লং-লাস্টিং ব্যাটারি এবং শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসরের একটি অসাধারণ সমন্বয়ে। আমরা বিশ্বাস করি, এই স্মার্টফোন হবে তাদের নির্ভরযোগ্য সঙ্গী যারা চান নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা এবং এক চার্জেই দীর্ঘস্থায়ী পারফরম্যান্স”।

কোয়াড কার্ভড ডিজাইনের হওয়ায় ডিভাইসটি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি দারুণ হ্যান্ডি। স্যান্ডি পার্পল, টাইটান গ্রে ও মিডনাইট ব্ল্যাক- এ ৩ টি আকর্ষণীয় কালারে দুটি ভ্যারিয়েন্টে দেশের সকল শাওমির অফিশিয়াল স্টোরে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে।

১২৮ জিবি স্টোরেজসহ ৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র্যামের এ স্মার্টফোনটির মূল্য যথাক্রমে ১৭ হাজার ৯৯৯ টাকা ও ২০ হাজার ৯৯৯ টাকা।

Tags: স্মার্টফোন
Previous Post

প্রতারণা চক্র: শত কোটি টাকা হাতিয়ে গ্রেপ্তার জোছনা

Next Post

প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা ভিভিআইপি গেট দিয়ে যেতে না পারার কারণ জানালো সরকার

Next Post
প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের ভিভিআইপি গেট দিয়ে যেতে না পারার কারণ জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা ভিভিআইপি গেট দিয়ে যেতে না পারার কারণ জানালো সরকার

ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT