চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে গড়ে তুলতে হবে নিরাপদ ডিজিটাল বাংলাদেশ: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:05 অপরাহ্ন 27, জুন 2026
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
সাইবার সিকিউরিটি কনফারেন্সে বক্তারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল সহনশীলতা এবং উদীয়মান অর্থনীতিগুলোর মধ্যে সাইবার সহযোগিতা জোরদারের আহ্বানের মধ্য দিয়ে শেষ হয়েছে পাঁচ দিনব্যাপী ফিনিক্স সামিট ২০২৬। সমাপনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারলে প্রযুক্তি খাতে বাংলাদেশ বড় সম্ভাবনা তৈরি করতে পারে।

আজ শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “সম্প্রতি চীন সফরে তাদের নীতিনির্ধারকদের সঙ্গে প্রযুক্তি বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। কীভাবে তাদের জ্ঞান, অভিজ্ঞতা, প্রযুক্তিগত দক্ষতা ও সফট পাওয়ার কাজে লাগানো যায় সে বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী চিন্তা করছেন।”

তথ্যমন্ত্রী বলেন, “আমাদের দেশের জনসংখ্যার বড় অংশই নবীন। এই ডেমোগ্রাফিক বাস্তবতা আমাদের জন্য বড় সুবিধা হতে পারে, যদি আমরা তা পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারি। এই আয়োজন থেকে বোঝা যাচ্ছে আমাদের তরুণদের মধ্যে বিপুল সম্ভাবনা রয়েছে।”

‘ক্লোজিং দ্য সাইবার গ্যাপ ইন ইমার্জিং ইকোনোমিস’ প্রতিপাদ্যে আয়োজিত সামিটে সাইবার নিরাপত্তা, ডিজিটাল সহনশীলতা, জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বৈশ্বিক সাইবার হুমকি মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ আলোচনা অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে দ্য টিম ফিনিক্স গ্রুপের ফাউন্ডার ও চিফ অব রিসার্চ এএসএম শামীম রেজা বলেন, ফিনিক্স সামিট ঢাকা ২০২৬ বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে আরও শক্তিশালী ও সমন্বিত করার একটি যৌথ উদ্যোগ। সামিটে দেশি-বিদেশি নীতিনির্ধারক, বিশেষজ্ঞ, গবেষক, শিক্ষার্থী ও প্রযুক্তি পেশাজীবীদের অংশগ্রহণ ভবিষ্যতে নিরাপদ ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।

পাঁচ দিনব্যাপী এ আয়োজনে ১০ হাজারের বেশি অংশগ্রহণকারী বিভিন্ন সেশন, কর্মশালা, প্রদর্শনী ও নেটওয়ার্কিং কার্যক্রমে যুক্ত হন। সামিটে ৭৩টি প্রতিষ্ঠানের স্টল, ১৮টি বিশ্ববিদ্যালয়ের ক্লাব পার্টনার এবং দেশি-বিদেশি তিনটি নলেজ পার্টনার অংশ নেয়।

সাইবার নিরাপত্তা সচেতনতা ও কমিউনিটি উন্নয়নে অবদানের জন্য ইসলামিক ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি ক্লাবকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া সাইবার নিরাপত্তা খাতে অবদানের স্বীকৃতি হিসেবে বিটিসিএলের উপমহাব্যবস্থাপক (ডোমেইন) জয়ীতা সেন রিম্পীকে বিশেষ সম্মাননা এবং ফাইবার অ্যাট হোমের প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) সুমন আহমেদ সাবিরকে লাইফটাইম অনার অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

উল্লেখ্য, ২৩ জুন শুরু হওয়া সামিটের প্রথম তিন দিনে বিভিন্ন কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির সহযোগিতায় ‘প্র্যাক্টিক্যাল সাইবার ইনভেস্টিগেশন’, ‘ডেভসেকঅপস ফর প্র্যাকটিশনার্স’, ‘অ্যাপ্লিকেশন সিকিউরিটি’ এবং ‘র‍্যানসামওয়্যার মেকানিক্স’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণকারীরা হাতে-কলমে প্রশিক্ষণ নেন।

Tags: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
Previous Post

প্রাণীর প্রতি নিষ্ঠুরতায় সরকারের উদ্বেগ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ

Next Post

প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেই আইন সংশোধন করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Next Post
বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নীতির ওপর আলোচনা সভা।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেই আইন সংশোধন করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও চীনের পতাকা পেছনে রেখে পররাষ্ট্রমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT