চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বিএপি’র গোলটেবিল বৈঠক

জাহিদ রহমান by জাহিদ রহমান
4:17 অপরাহ্ন 09, অক্টোবর 2023
in বাংলাদেশ, স্বাস্থ্য
A A
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বিএপি’র গোলটেবিল বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য মানসিক স্বাস্থ্য ভালো থাকা অত্যন্ত জরুরি। কিন্তু এখন মানুষের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য দুটোই খারাপের দিকে। মানুষ সব সময় বিভিন্ন রকম টেনশন এবং চাপে থাকায় তাদের মানসিক সমস্যা দেখা দেয়।  এতে মানুষ অনেক সময় খারাপ পদক্ষেপ গ্রহণ করে। এরমধ্যে অন্যতম হলো আত্মহত্যা।

আত্মহত্যা করার একমাত্র প্রধান কারণ মানসিক সমস্যা। অনেকে মানসিক সমস্যাকে রোগ মনে করে না। বিশেষ গুরুত্বও দেন না এবং সঠিক চিকিৎসা করাতেও উদ্যোগী হন না। এতে মানসিক সমস্যা ভেতরে ভেতরে আরও বেশি বাড়তে থাকে। মানসিক স্বাস্থ্যের যত্ন সম্পর্কে সবাইকে জানতে হবে। সমাজে বিভিন্ন রকম সচেতনতামূলক কার্যক্রম সর্বত্র ছড়িয়ে দিয়ে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সতর্ক ও সজাগ করতে হবে।

রোববার (৯ অক্টোবর) সকালে চ্যানেল আই কার্যালয়ে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিটস (বিএপি)-এর আয়োজনে এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর সৌজন্যে অনুষ্ঠিত বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে মানসিক স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ও বক্তারা একথা বলেন।

প্রধান অতিথি  ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (ডিজিএমই)-এর মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা। সভাপতিত্ব করেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মো: আজিজুল ইসলাম।

অনুষ্ঠানে কয়েকজন মানসিক রোগ বিশেষজ্ঞ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত  ছিলেন। ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৩ উপলক্ষে এই গোলটেবিলের আয়োজন করা হয়। এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে “মানসিক স্বাস্থ্য সর্বজনীন মানবাধিকার।

বৈঠকে বিশেষজ্ঞ মতামত  দেন অধ্যাপক ডা. গোলাম রাব্বানি, অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী, অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার, অধ্যাপক ডা. ফারুখ আলম,অধ্যাপক ডা. মোহিত কামাল, অধ্যাপক ডা. সালাউদ্দিন কাউসার বিপ্লব, অধ্যাপক ডা. নাহিদ মেহজাবিন মোর্শেদ, ডা. অভ্র দাস ভৌমিক, ডা. মেখলা সরকার, ডা. মো. জহির উদ্দিন, ডা. ফারজানা রাহমান ডিনা, ডা. ম ম জালাল উদ্দিন ও অন্যরা। এ ছাড়াও ছিলেন আইনজীবী অ্যাডভোকেট লুবনা ইয়াসমিন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)-এর সাধারণ সম্পাদক ডা. মোহাম্মাদ তারিকুল আলম। অনুষ্ঠান  সঞ্চালনা করেন বিএপি-এর কার্যনির্বাহী সদস্য ডা. হেলাল উদ্দিন আহমেদ। ধন্যবাদ বক্তব্য রাখেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস -এর জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. মিজানুর রহমান।

উল্লেখ্য, বিশ্বব্যাপী মানসিক রোগ সম্পর্কে ভ্রান্ত ধারণা, কুসংস্কার দূর করা ও জনসচেতনতা সৃষ্টিতে ওর্য়াল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ ১৯৯২ সাল থেকে ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন কর্মসূচি শুরু করে।

Tags: ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালগোলটেবিল বৈঠকবিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
Previous Post

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ষপূতি ও পুণর্মিলনী অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা

Next Post

কিশোরগঞ্জে বস্তায় আদা চাষে বাড়তি আয়ের স্বপ্ন দেখছেন কৃষক

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে বস্তায় আদা চাষে বাড়তি আয়ের স্বপ্ন দেখছেন কৃষক

বিএনপি নেতাদের সঙ্গে মার্কিন পর্যবেক্ষক দলের বৈঠক

বিএনপি নেতাদের সঙ্গে মার্কিন পর্যবেক্ষক দলের বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT