চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উখিয়া ক্যাম্পে এক রোহিঙ্গা খুন

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
5:38 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
উখিয়া ক্যাম্পের রোহিঙ্গা শিবিরের ছবি, ছোট ছোট ঘর ও নৌকা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ায় আশ্রয় শিবির থেকে এক রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দাম্পত্য কলহের জেরে গলায় ফাঁস লাগিয়ে বা শ্বাসরোধ করে এ খুনের ঘটনা ঘটানো হয়েছে।

নিহত মোহাম্মদ ইলিয়াছ (২৮) উখিয়ার কুতুপালং ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৪ ব্লকের বাসিন্দা মামুন রশিদের ছেলে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশিদ জানান, আজ মঙ্গলবার সকাল পৌণে ১১ টায় উখিয়া উপজেলার কুতুপালং ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৪ ব্লকের একটি বসত ঘর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।

এডিআইজি ছৈয়দ হারুনুর রশিদ বলেন, মঙ্গলবার সকালে উখিয়ার কুতুপালং ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৪ ব্লকে ইলিয়াছের বসত ঘরে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকার খবরে এপিবিএন’এর একটি দল অভিযান চালায়। এতে ঘরের মেঝেতে পড়ে থাকা অবস্থায় মোহাম্মদ ইলিয়াছ নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।

মৃতদেহ উদ্ধারের সময় ঘরটিতে কোন লোকজন ছিল না। নিহতের গলায় দড়ি জাতীয় কিছু একটার চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দড়ি দিয়ে মোহাম্মদ ইলিয়াছ নিজেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে অথবা দাম্পত্য কলহের জেরে কেউ তাকে খুন করে থাকতে পারে।

স্থানীয়দের বরাতে এপিবিএন এর কর্মকর্তা বলেন,  মোহাম্মদ ইলিয়াছের দুই স্ত্রী ও সন্তান-সন্ততি রয়েছে। সম্প্রতি তাদের মধ্যে দাম্পত্য কলহ চরম আকার ধারণ করে। ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে তিনি খুন হতে পারেন।

ছৈয়দ হারুনুর রশিদ জানান, মোহাম্মদ ইলিয়াছের মৃত্যুর কারণটা রহস্যজনক। এটা আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Tags: উখিয়া ক্যাম্পকক্সবাজারখুনমৃত্যুরোহিঙ্গারোহিঙ্গা ক্যাম্পহত্যাহত্যাকাণ্ড
Previous Post

২০ বছরে ব্যান্ড চিরকুট, ঢাবিতে কনসার্ট

Next Post

বাইডেনের ইউক্রেন সফর অসাধারণ কিছু না: পুতিন

Next Post
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন যুদ্ধের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাইডেনের ইউক্রেন সফর অসাধারণ কিছু না: পুতিন

শহীদ মিনারে সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শহীদ মিনারে সাধারণ মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT