চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে উপাচার্যের সম্মানে অভ্যর্থনা অনুষ্ঠান

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
6:33 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2022
in শিক্ষা
A A
জাবি উপাচার্য ও অতিথিদের সঙ্গে অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলমের সম্মানে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত এই অভ্যর্থনা সভায় উপাচার্যকে ফুল দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র-শিক্ষকদের সংগঠন গুলো।

রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজের পরিচালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, শিক্ষকবৃন্দ, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, অফিসার সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, জাবি শাখা ছাত্রলীগ, জাবি ছাত্র ইউনিয়ন সংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব নবনিযুক্ত উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম তাকে উপাচার্য পদে নিয়োগ দানের জন্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শীঘ্রই সমাবর্তন আয়োজনে তিনি মহামান্য চ্যান্সেলরের অনুমতি প্রার্থনা করবেন। সেশনজট নিরসনে একাডেমিক ক্যালেন্ডার তৈরি করা হবে। অচিরেই নব নির্মিত দু’টি আবাসিক হল উদ্বোধন করা হবে। এর ফলে শিক্ষার্থীদের আবাসন সংকট দূর হবে। নব নির্মিত অপর ৪ টি হল উদ্বোধনের পর এ বিশ্ববিদ্যালয় থেকে ‘গণরুম’ সংস্কৃতির অবসান হবে বলে মনে করেন তিনি।

সভায় নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, সম্পাদক অধ্যাপক ড. মো. মোতাহার হোসেন প্রমুখ।

এর আগে সকাল ১০ টায় নবনিযুক্ত উপাচার্য ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও বেলা ১১ টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

Tags: অধ্যাপক ড. নূরুল আলমজাবি
Previous Post

প্রাথমিক স্কুলের ছাদে নজরকাড়া ড্রাগন বাগান

Next Post

‘সমিতি করলে সিনেমা করা যায় না’, অভিযোগটি মানতে নারাজ নিপুণ

Next Post
নিপুণের সাক্ষাৎকারে দুই ব্যক্তি, একটি সংবাদ সম্মেলন স্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সমিতি করলে সিনেমা করা যায় না’, অভিযোগটি মানতে নারাজ নিপুণ

বাংলাদেশ ব্যাংকের সচেতনতামূলক কর্মশালায় অংশগ্রহণকারীরা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

নগদের কর্মীদের নিয়ে বাংলাদেশ ব্যাংকের সচেতনতামূলক কর্মশালা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT