চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবার পথেই হাঁটছেন এ আর রহমান কন্যা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:23 অপরাহ্ন 12, জুন 2023
in বিনোদন
A A
দুটি নারী কম্পিউটার ডেস্কে কাজ করছে, একজন হিজাব পরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

গায়িকা হিসাবেই এতদিন পরিচিত ছিলেন অস্কারজয়ী সুরকার এ আর রহমানের খাতিজা রহমান। এ বার বাবার পদাঙ্ক অনুসরণ করলেন খাতিজা। সুর দিতে চলেছেন এক তামিল ছবির গানে।

জানা গেছে, হালিথা শামিম পরিচালিত তামিল ছবি ‘মিনমিনি’র গানে সুর দিতে চলেছেন খাতিজা। বর্তমানে যার সুরের কাজ চলছে। সোমবার (১২ জুন) সকাল সকাল পরিচালক নিজেই খাতিজার প্রতিভায় মুগ্ধ হয়ে রেকর্ডিং স্টুডিয়ো থেকে ছবি শেয়ার করেছেন টুইটারে।

বরাবরই গান গাওয়াতেই ডুবেছিলেন খাতিজা। তবে গানের পাশাপাশি সুর করেও যে এত আনন্দ, তা এই প্রথম টের পাচ্ছেন তিনি। খাতিজার ক্যারিয়ারের নতুন সফরের কথা জানিয়ে ‘মিনমিনি’র পরিচালক লিখেছেন, “খুব খুব ভাল লাগছে খাতিজার মতো একজন অসাধারণ প্রতিভাবান শিল্পীর সঙ্গে কাজ করতে পেরে। এত সুন্দর কণ্ঠ যার, তিনি এত অসাধারণ সুরও করতে পারেন! দুর্দান্ত কিছু গান আসছে, এটুকুই বলতে পারি।”

হালিথার সেই পোস্টে বহু মানুষ উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন রহমান কন্যাকে। শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। এক অনুরাগী মন্তব্য করেছেন, “কী দারুণ ব্যাপার! খাতিজার গানের ভক্ত ছিলাম। এ বার কম্পোজিশনও শুনতে পাব।’’

তবে ভেবে চিন্তে কিছুই করেননি খাতিজা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “গত বছরও জানতাম না সুরকার হিসাবে কাজ করব। বরং গাওয়ার পাশাপাশি ভাবছিলাম আর কী কী করা যায়! সে সময় ঘটনাচক্রে এক মহিলা পরিচালকের সঙ্গে কাজের প্রস্তাব আসে। তখন ভাবলাম তা হলে হালিথা ম্যামকেও বলি! তিনি সুরকার খুঁজছিলেন। যদি এখনও প্রয়োজন থাকে, আমি সুর করতে পারি।”

চলতি বছরের শেষ দিকেই ‘মিনমিনি’ মুক্তি পাবে বলে জানা গেছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: এ আর রহমানএ আর রহমানের কন্যাখাতিজা রহমানগানগায়িকাসুরকার
Previous Post

আধখাওয়া পিৎজার মূল্য ৫ কোটি টাকা

Next Post

কানাডায় গ্রাজুয়েট স্টুডেন্ট এসোসিয়েশনের চেয়ারম্যান বাংলাদেশী রাসেল

Next Post
কানাডায় গ্রাজুয়েট স্টুডেন্ট এসোসিয়েশনের চেয়ারম্যান রাসেল. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় গ্রাজুয়েট স্টুডেন্ট এসোসিয়েশনের চেয়ারম্যান বাংলাদেশী রাসেল

ফয়জুল করীমের ওপর হামলার বিষয়ে রিটার্নিং কর্মকর্তার বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

হাতপাখার প্রার্থী ফয়জুল করী‌মের ওপর হামলার বিষয়ে যা জানালেন রিটার্নিং কর্মকর্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT